ওয়ারেন, ২৪ অক্টোবর : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির রান্নাঘর রেস্টুরেন্টে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তিলপাড়া ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি, মিশিগান, ইউএসএ-এর মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজ। বেলজিয়ামপ্রবাসী, সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের কৃতী সন্তান এবং বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা খালেদ আহমেদের মিশিগান সফর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি আজির উদ্দিনের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদ আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে মিশিগান সফররত খালেদ আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানানো হয়।
মতবিনিময় সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন সমিতির উপদেষ্টা মোহাম্মদ তাহের লুৎফুর, মাস্টার আব্দুর রহমান, হাফিজ উদ্দিন, আছাব উদ্দিন কটই মিয়া, সাইব উদ্দিন, হাফিজ আশরাফ উদ্দিন ও নিজাম উদ্দিন। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কবির আহমেদ, সহসাধারণ সম্পাদক আল হেলাল আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ছাব্বির আহমদ এবং অন্যতম সংগঠক জুনেদ আহমেদ প্রমুখ।
মতবিনিময় সভায় খালেদ আহমেদ আগামীতে বাংলাদেশের বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁর এ আগ্রহকে স্বাগত জানিয়ে বিয়ানীবাজারের সামগ্রিক উন্নয়নে তাঁর পরিকল্পনার প্রতি আস্থা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তিলপাড়া ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি, মিশিগানের পক্ষ থেকে আগামী নির্বাচনে তাঁকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে খালেদ আহমেদ প্রবাসের মাটিতে এমন আন্তরিক ও মর্যাদাপূর্ণ আয়োজনের জন্য আবেগাপ্লুত হন। প্রবাসজীবনের ব্যস্ততার মধ্যেও তিলপাড়াবাসীর ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির প্রশংসা করে তিনি বলেন, “মাটির টানে ও রক্তের টানে আমরা যেখানেই থাকি না কেন, আমাদের মন পড়ে থাকে তিলপাড়ায়।” তাঁকে সম্মান জানিয়ে এ আয়োজন করায় সমিতির কর্মকর্তা, উপদেষ্টা ও সাধারণ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পরিশেষে, মধ্যাহ্নভোজ ও উপস্থিত ব্যক্তিদের পারস্পরিক কুশল বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।