বরফজমা ঠান্ডার মধ্যেও প্রকৃতির মাঝে এক রবিন পাখি। এ বছরের ১৫ মার্চ মিশিগানের ট্র্যাভার্স সিটিতে গাছপালার ফাঁকে বসে থাকতে দেখা যায় পাখিটিকে/Keith King, Special To The Detroit News
ডেট্রয়েট, ২৭ অক্টোবর : দিন ছোট হয়ে আসছে, কমছে তাপমাত্রা। শরৎকাল সবে শুরু হয়েছে বলে মনে হলেও মিশিগানে শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠছে।
বাগান পরিষ্কারের সরঞ্জাম সরিয়ে বরফ সরানোর বেলচা বের করার সময় এখনও পুরোপুরি আসেনি। তবে হাড়কাঁপানো শীতের দীর্ঘ রাত ও ছুটির মৌসুমের প্রস্তুতির আগে কয়েকটি বিষয় জেনে রাখা জরুরি।
শরৎ কখন শেষ, শীতের শুরু কবে?
মিশিগানে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে আগামী ২১ ডিসেম্বর শরৎকালের অবসান ঘটবে এবং শীতকালের সূচনা হবে। দিনটি ‘উইন্টার সলস্টিস’ বা শীতকালীন অয়নকাল নামে পরিচিত। এই সময়ে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের থেকে সবচেয়ে দূরে হেলে থাকে।
‘ফার্মারস অ্যালম্যানাক’-এর তথ্য অনুযায়ী, ২১ ডিসেম্বর ঠিক বিকেল ৩টা ৫০ মিনিটে এই অয়নকাল বা সলস্টিস ঘটবে।
উত্তর গোলার্ধে বছরের এই দিনেই দিনের আলোর স্থায়িত্ব সবচেয়ে কম এবং রাত সবচেয়ে দীর্ঘ হয়।
তবে আবহাওয়াবিদেরা শীতকাল নির্ধারণে ভিন্ন পঞ্জিকা অনুসরণ করেন। বার্ষিক তাপমাত্রার বিন্যাসের সাথে আরও ভালোভাবে সামঞ্জস্য বজায় রাখার লক্ষ্যে ১লা ডিসেম্বর থেকে আবহাওয়াগত শীতকাল শুরু হয় বলে গণ্য করা হয়।
বিশ্বজুড়ে কি একই সময়ে শীতকাল শুরু হয়?
না, বিশ্বজুড়ে একই সময়ে শীতকাল শুরু হয় না। পৃথিবীতে অয়নকাল একই মুহূর্তে ঘটলেও উত্তর ও দক্ষিণ গোলার্ধে ঋতুর ধরন ভিন্ন হয়।
উত্তর গোলার্ধে ডিসেম্বর মাসে শীতকাল শুরু হলে বিষুবরেখার দক্ষিণে অবস্থিত দেশগুলোতে শুরু হয় গ্রীষ্মকাল। তাই ২১ ডিসেম্বরের অয়নকাল উত্তর গোলার্ধে শীতকালীন অয়নকাল (উইন্টার সলস্টিস) এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালীন অয়নকাল (সামার সলস্টিস) হিসেবে পরিচিত।
শীতকাল কত দিন স্থায়ী হয়?
মিশিগানে মনে হতে পারে যে শীতকাল যেন অনন্তকাল ধরে চলছে, তবে প্রকৃতপক্ষে এটি কতদিন স্থায়ী হবে তা নির্ভর করে আপনি কীভাবে একে সংজ্ঞায়িত করছেন তার ওপর।
জ্যোতির্বিজ্ঞানের হিসাবে, ডিসেম্বর মাসে শীতকালীন অয়নকালের (উইন্টার সলস্টিস) মাধ্যমে শীত শুরু হয় এবং বসন্তকালীন বিষুবের (স্প্রিং ইকুইনক্স) মধ্য দিয়ে শেষ হয়। ২০২৭ সালে বসন্তকালীন বিষুব ঘটবে ২০ মার্চ। এ সময় সূর্য বিষুবরেখা অতিক্রম করে এবং পৃথিবীর অধিকাংশ স্থানে দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান থাকে। এই ঘটনাকে বসন্ত ঋতুর সূচনা হিসেবে গণ্য করা হয়।
অন্যদিকে, আবহাওয়াবিজ্ঞানের হিসাবে শীতকাল শুরু হয় ১ ডিসেম্বর এবং শেষ হয় ফেব্রুয়ারির শেষ দিনে। অর্থাৎ, এই হিসাবে শীতকাল তিন মাস স্থায়ী হয়।
তবে ঋতুর আনুষ্ঠানিক হিসাব যা-ই হোক, মিশিগানে শীতের ঠান্ডা, তুষারপাত ও শীতকালীন আবহাওয়ার প্রভাব বসন্তকালেও অব্যাহত থাকতে পারে।
দিনগুলো আবার কখন বড় হতে শুরু করে?
শীতকালীন অয়নকালের (উইন্টার সলস্টিস) পর থেকেই দিনের আলোর সময় ধীরে ধীরে বাড়তে শুরু করে। অর্থাৎ, শীত যত এগোয়, দিনও তত বড় হতে থাকে।
তবে শুরুতে এই পরিবর্তন সহজে চোখে পড়ে না। ২১ ডিসেম্বর বছরের সবচেয়ে ছোট দিন হলেও ডেট্রয়েটে সাধারণত জানুয়ারির শুরুর দিকে সূর্যোদয় হয় সবচেয়ে দেরিতে। যুক্তরাষ্ট্রের নৌ-পর্যবেক্ষণ সংস্থা (ইউএস নেভাল অবজারভেটরি) অনুযায়ী, এর কারণ হলো আকাশে সূর্যের আপাত গতিপথ ও ঘড়ির সময়ের মধ্যে সামান্য পার্থক্য।
ফেব্রুয়ারি মাসে দিনের আলোর সময় বাড়ার বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। মাসের শুরু থেকে মার্চের শুরু পর্যন্ত ডেট্রয়েটে দিনের আলোর স্থায়িত্ব প্রায় এক ঘণ্টা বেড়ে যায়।
Source & Photo: http://detroitnews.com