লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৩:০৭:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৩:০৭:৫০ পূর্বাহ্ন
লন্ডন, ২৮ অক্টোবর : অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিকেএসপি ইউকে অ্যান্ড ইইউর উদ্যোগে গত ২৫ অক্টোবর রোববার পূর্ব লন্ডনের পঞ্চখানা রেস্টুরেন্টে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সাবেক ক্যাডেটদের গেটটুগেদার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিকেএসপির সাবেক শিক্ষার্থীরা একত্রিত হয়ে তাঁদের ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন। অতীতের নানা ঘটনা ও অভিজ্ঞতা নিয়ে আলোচনায় মেতে ওঠেন তাঁরা। এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপরও গুরুত্ব দেন উপস্থিত সদস্যরা।
স্মৃতিচারণ পর্ব শেষে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সদস্যদের অংশগ্রহণে একটি পরামর্শসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি নূরুর রহমান দূর্বার। সভা সঞ্চালনা করেন চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন।
সভায় সংগঠনের সহসভাপতি আদনান বারী, কোষাধ্যক্ষ এম আলম শ্যামল, প্রচার সম্পাদক জাকির মাহমুদ নোয়েল, শেখ রমিজ আহমেদ, মো. রাজ্জাক হাবলু, ব্যারিস্টার মো. মামুন আল ফিরোজী, ফয়সল হীরা, কাজী এরফান ওয়াহীদ, মো. সিরাজ উল্লাহ খাদেম, তানজিল ইসলাম খানসহ জাতীয় দলের সাবেক খেলোয়াড়রা অংশ নেন। সভায় সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা এবং সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি জোরদারের বিষয়ে আলোচনা হয়।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com