হ্যামট্রাম্যাক, ২৯ অক্টোবর : বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক, মিশিগানের ২০২৭–২০২৮ মেয়াদের নবগঠিত কমিটির শপথগ্রহণ, অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা আগামী ১৫ নভেম্বর, রোববার অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় ৯৬৩২ কনান্ট অ্যাভিনিউতে অবস্থিত গেইট অফ কলম্বাসের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী ও কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। তাঁদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিরা উপভোগ করতে পারবেন মনোজ্ঞ পরিবেশনা। দেশের চলচ্চিত্র ও সংগীতজগতের পরিচিত এই দুই শিল্পীর উপস্থিতি অনুষ্ঠানটিতে বাড়তি মাত্রা যোগ করবে বলে আশা করছেন আয়োজকেরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন যুক্তরাষ্ট্রের বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাবেক সভাপতি মাসুকুল ইসলাম খান।
শিক্ষা, ঐক্য ও জনসেবার অঙ্গীকারকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হবে। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি আনন্দঘন সন্ধ্যা উপহার দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক, মিশিগানের সভাপতি আব্দুল শাকুর খান মাখন ও সাধারণ সম্পাদক মো. জাহেদ মাহমুদ আজিজ সুমনের নেতৃত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমিতির প্রচার সম্পাদক আব্দুল মতিন ও সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম অনুষ্ঠানটি সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।