আটলান্টিক সিটি, ২৯ অক্টোবর : নিউজার্সি স্টেটের আটলান্টিক সিটি পাবলিক স্কুলের নতুন প্রশাসনিক ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। গতকাল বুধবার, ২৮ অক্টোবর সকালে অনুষ্ঠিত হয় গ্রাউন্ডব্রেকিং সেরিমনি বা ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান।
অনুষ্ঠানে আটলান্টিক সিটি পাবলিক স্কুলের সুপারিনটেনডেন্ট ডঃ লা কোয়েটা স্মল, সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র, স্কুল বোর্ডের সভাপতি শে ষ্টিল প্রমুখ বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল বোর্ডের সহসভাপতি ওয়াল্টার জনসন, সদস্য সুব্রত চৌধুরী, ডোনেল হল্যান্ড,টরেস মেফিল্ড, ফরহাদ সিদ্দিক, আলেক্সাস ইয়াং, সিটির কাউন্সিলরগন, শিক্ষা বিভাগের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা।
নতুন প্রশাসনিক ভবন নির্মাণের উদ্যোগকে আটলান্টিক সিটি পাবলিক স্কুলের অবকাঠামোগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন ভবনটি চালু হলে স্কুলের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, দাপ্তরিক সমন্বয় এবং শিক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে আরও কার্যকর পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অবকাঠামোগত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।