তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল নিখোঁজ কৃষকের কঙ্কাল

আপলোড সময় : ৩০-১০-২০২৬ ১১:৩৭:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৬ ১১:৩৭:১৫ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ), ৩০ অক্টোবর : হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজ হওয়ার তিন বছর পর মহব্বত আলী (৩৯) নামে এক কৃষকের কঙ্কাল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুরে উপজেলার রামনগর গ্রামের একটি সেফটিক ট্যাংক থেকে তাঁর কঙ্কাল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের শাহ আলম (৪২) ও তাঁর স্ত্রী জাহানারা বেগমকে (৩৪) আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, মহব্বত আলী রামনগর গ্রামের বিলাত আলীর ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। ২০২৩ সালের ৩০ জুলাই তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর ভাই রুসমত আলী মাধবপুর থানায় একটি মামলা করেন।
দীর্ঘ অনুসন্ধান ও তদন্তের পর এ ঘটনায় শাহ আলম ও তাঁর স্ত্রী জাহানারা বেগমকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে রামনগর গ্রামের একটি সেফটিক ট্যাংক থেকে মহব্বত আলীর কঙ্কাল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, একটি ফোনকলের রেকর্ডের সূত্র ধরে দীর্ঘ তিন বছর পর মহব্বত আলীর কঙ্কালের সন্ধান পাওয়া সম্ভব হয়েছে। আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে সেফটিক ট্যাংক থেকে তাঁর কঙ্কাল উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com