ল্যান্সিং, ১ নভেম্বর : মিশিগানে বেকারত্ব ভাতা-সংক্রান্ত অনলাইন সেবায় বড় পরিবর্তন আসছে। ব্যবহারকারীদের জন্য সেবাপ্রাপ্তি আরও সহজ করতে নতুন অনলাইন প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে রাজ্য কর্তৃপক্ষ। এর ফলে স্মার্টফোনসহ বিভিন্ন ডিভাইস থেকে সহজেই বেকারত্ব-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা যাবে।
২৬ অক্টোবর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিশিগান আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স এজেন্সি (Michigan Unemployment Insurance Agency) জানায়, আগামী ৯ নভেম্বর ‘MiUI’ নামে নতুন প্ল্যাটফর্মটি চালু করা হবে। এটি বর্তমানে ব্যবহৃত ‘মিশিগান ওয়েব অ্যাকাউন্ট ম্যানেজার’ (MiWAM) এবং ‘মিশিগান অটোমেটেড রেসপন্স ভয়েস ইন্টারঅ্যাক্টিভ নেটওয়ার্ক’ (MARVIN)-এর বিকল্প হিসেবে কাজ করবে। নতুন এই ব্যবস্থায় বেকারত্ব ভাতা-সংক্রান্ত বিভিন্ন সেবা একটি সমন্বিত প্ল্যাটফর্মের আওতায় আনা হবে।
রাজ্য কর্মকর্তাদের মতে, এক দশকেরও বেশি পুরোনো প্রযুক্তিনির্ভর ব্যবস্থার পরিবর্তে নতুন প্ল্যাটফর্মটি হবে আরও আধুনিক ও ব্যবহারবান্ধব। তবে এই পরিবর্তনের সময় কিছু অন্তর্বর্তীকালীন ব্যবস্থা কার্যকর থাকবে। এ কারণে বর্তমানে MiWAM ব্যবহারকারী বেকারত্ব ভাতাপ্রত্যাশী এবং নিয়োগকর্তাদের জন্য কয়েকটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
নতুন প্ল্যাটফর্মে স্থানান্তর প্রক্রিয়া সহজ করতে রাজ্য কর্তৃপক্ষ একটি অনলাইন টিউটোরিয়াল পেজও চালু করেছে। সেখানে নতুন সিস্টেম ব্যবহারের নিয়ম ও প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যাবে।
কোন সময়সীমাগুলো
আপনার জানা প্রয়োজন?
বেকারত্ব ভাতার আবেদনকারী এবং নিয়োগকর্তা—উভয় পক্ষকেই আগামী ২ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে MiWAM সিস্টেমে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। তবে কর্মী ও নিয়োগকর্তাদের জন্য এ প্রক্রিয়া এবং প্রয়োজনীয় তথ্যের ধরন আলাদা।
বর্তমানে MiWAM ব্যবহারকারী কর্মীদের নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের বেকারত্ব ভাতার আবেদনসংক্রান্ত সাপ্তাহিক তথ্য নিশ্চিত (সার্টিফাই) করতে বলা হয়েছে। মিশিগান আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স এজেন্সির যোগাযোগ ব্যবস্থাপক নিক অ্যাসেনডেলফট জানান, এতে পুরোনো সিস্টেমের সব তথ্য প্রক্রিয়াজাত ও নতুন প্ল্যাটফর্মে স্থানান্তরের জন্য কর্তৃপক্ষ পুরো এক সপ্তাহ সময় পাবে।
অ্যাসেনডেলফট বলেন, “MiWAM থেকে MiUI-তে অতীত ও বর্তমানের বিপুল পরিমাণ তথ্য স্থানান্তর করতে হবে। ফলে ৯ নভেম্বর সোমবার আবেদনকারীরা MiUI-তে প্রবেশ করলে সেখানে তাঁদের সব তথ্য দেখতে পাবেন।”
নির্ধারিত সময়ের মধ্যে যাঁরা প্রয়োজনীয় তথ্য জমা দেবেন, নতুন ওয়েবসাইট চালুর পর তাঁরা MiUI-তে সেসব তথ্য দেখতে পারবেন। তবে ২ নভেম্বরের সময়সীমার মধ্যে যাঁরা তথ্য জমা দিতে পারবেন না, তাঁরাও ৯ নভেম্বর সকাল ৮টার পর নতুন সিস্টেমে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য জমা দিতে পারবেন বলে জানান অ্যাসেনডেলফট।
অন্যদিকে, নিয়োগকর্তাদের ২ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে MiWAM-এ প্রবেশ করতে হবে। এর মাধ্যমে তাঁরা MiUI-তে নিজেদের অ্যাকাউন্ট সক্রিয় করার জন্য প্রয়োজনীয় অ্যাক্টিভেশন কোড সংগ্রহ করতে পারবেন।
অ্যাসেনডেলফট বলেন, “মজুরি ও করসংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়া এবং বেকারত্ব ভাতা-সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানানোর জন্য নিয়োগকর্তাদের নিজস্ব অ্যাকাউন্ট প্রয়োজন হবে। এ ছাড়া নতুন সিস্টেমে তাঁদের আরও বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পন্ন করতে হবে।”
প্রক্রিয়াটি নিয়ে বিভ্রান্তি
থাকলে কী করবেন?
নতুন সিস্টেম ব্যবহারে যাঁরা করণীয় সম্পর্কে নিশ্চিত নন, তাঁদের সহায়তার জন্য অঙ্গরাজ্য কর্তৃপক্ষ ‘MiUI ইউনিভার্সিটি’ (MiUI University) নামে একটি বিশেষ ওয়েবপেজ তৈরি করেছে।
ওয়েবপেজটি কর্মী ও নিয়োগকর্তাদের জন্য পৃথক দুটি অংশে বিভক্ত। কর্মীদের জন্য রয়েছে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের নির্দেশিকা, MiUI ব্যবহারের প্রশিক্ষণ এবং বেকারত্ব ভাতা-সংক্রান্ত সর্বশেষ তথ্য ও আপডেট।
অন্যদিকে, নিয়োগকর্তাদের জন্য রয়েছে প্রশিক্ষণসামগ্রী, মজুরি প্রতিবেদন দাখিলের পদ্ধতি যাচাইয়ের সুযোগ এবং সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলির (FAQ) তালিকা।
অ্যাসেনডেলফট বলেন, “আমি সবাইকে পরামর্শ দেব, হাতে সময় থাকতেই ‘MiUI ইউনিভার্সিটি’ ওয়েবপেজে গিয়ে সেখানে থাকা সব নির্দেশনা ও প্রয়োজনীয় তথ্য দেখে নিতে। নতুন সিস্টেমের সঙ্গে পরিচিত হয়ে প্রস্তুতি সম্পন্ন রাখুন, যাতে চালুর পর কোনো সমস্যায় পড়তে না হয়।”
সিস্টেমটি কেন
পরিবর্তন করা
হচ্ছে?
অঙ্গরাজ্য কর্মকর্তাদের মতে, MiUI হলো এক দশকেরও বেশি পুরোনো MiWAM সিস্টেমের আধুনিক ও উন্নত বিকল্প। ২৬ অক্টোবর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন প্ল্যাটফর্মটিতে প্রবেশাধিকার আরও সহজ করা হয়েছে। পাশাপাশি ব্যবহারকারীদের নিয়ন্ত্রণের সুযোগ বাড়ানো হয়েছে এবং মোবাইল ডিভাইসে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে।
অ্যাসেনডেলফট জানান, স্মার্টফোন, আইপ্যাড, ল্যাপটপ কিংবা ডেস্কটপ—সব ধরনের ডিভাইসেই সহজে ব্যবহার করা যাবে MiUI।
তিনি বলেন, “নতুন সিস্টেমটি ব্যবহারকারী ও মোবাইলবান্ধব এবং সহজ ভাষায় তৈরি। অনলাইনে কোনো সেবা ব্যবহারের ক্ষেত্রে মানুষ যে ধরনের অভিজ্ঞতা প্রত্যাশা করেন, এটি তেমনই। MiWAM ছিল ১৪ বছর আগের প্রযুক্তিনির্ভর একটি ব্যবস্থা। স্বাভাবিকভাবেই সেটি কিছুটা জটিল ও ধীরগতির ছিল। বর্তমান সময়ের ব্যবহারকারীদের প্রত্যাশার সঙ্গে এর নকশাও আর পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল না।”
‘মিশিগান ওয়ার্কস! অ্যাসোসিয়েশন’-এর চিফ এক্সপেরিয়েন্স অফিসার কিম্বার্লি ওয়ে জানান, MiUI তৈরি করতে প্রায় পাঁচ বছর সময় লেগেছে। অঙ্গরাজ্যের বিভিন্ন বিভাগ, নিয়োগকর্তা, অলাভজনক সংস্থা এবং মিশিগানের বাসিন্দাদের মতামত ও পরামর্শের ভিত্তিতে নতুন প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।
ওয়ে বলেন, “একটি সমন্বিত ও ব্যবহারবান্ধব বেকারত্ব ভাতা ব্যবস্থা মানুষকে দ্রুত কর্মসংস্থানে ফিরতে সহায়তা করে। একই সঙ্গে এটি মিশিগানের অর্থনীতিকে আরও শক্তিশালী ও সংকট মোকাবিলায় সক্ষম করে তোলে।”
Source & Photo: http://detroitnews.com