ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা

আপলোড সময় : ০৪-১১-২০২৬ ১১:৫৯:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৬ ১১:৫৯:০৪ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাক, ৪ নভেম্বর : মিশিগানে যুক্তরাষ্ট্রের সিনেটের শূন্য আসনের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল আল-সায়েদ। তাঁর এই জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হিসেবে ইতিহাসে নাম লেখালেন তিনি।
ডিয়ারবর্ন, ডিয়ারবর্ন হাইটস ও হ্যামট্রাম্যাকের মতো মুসলিম-অধ্যুষিত শহরগুলোতে আল-সায়েদের পক্ষে ভোটারদের ব্যাপক উপস্থিতি ও সমর্থন দেখা গেছে।
ডিয়ারবর্নের অনানুষ্ঠানিক নির্বাচনী ফলাফল অনুযায়ী, সেখানে ৮২ শতাংশ ভোটার আল-সায়েদকে সমর্থন দিয়েছেন। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স পেয়েছেন ১৭ শতাংশ ভোট।
ডিয়ারবর্ন হাইটসের অনানুষ্ঠানিক ফলাফলেও আল-সায়েদের বড় ব্যবধানে এগিয়ে থাকার চিত্র উঠে এসেছে। সেখানে তিনি পেয়েছেন ৭৫ শতাংশ ভোট। তবে হ্যামট্রাম্যাকের ৩ নভেম্বরের নির্বাচনী ফলাফল শহরটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।
নির্বাচন ঘিরে ডিয়ারবর্ন ও হ্যামট্রাম্যাকের ভোটারদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। অনেকেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে কিংবা নিজেদের নাম প্রকাশ করতে চাননি। তবে সংক্ষেপে জানিয়েছেন তাঁদের আনন্দ ও অনুভূতি। কেউ শুধু ‘আব্দুল!’ বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আবার কেউ আল-সায়েদকে ভোট দিতে পেরে সন্তুষ্টি জানিয়েছেন। তাঁদের কাছে আল-সায়েদের বিজয় ছিল বিশেষ আবেগ ও গর্বের মুহূর্ত।
হ্যামট্রাম্যাকের ভোটার মোতাহার ফাদেল বলেন, “আমি তাঁকে নিয়ে গর্ববোধ করছি। আমি আবেগাপ্লুত। বিভিন্ন সম্প্রদায়, বর্ণ ও পটভূমির মানুষকে তাঁর সমর্থনে এগিয়ে আসতে দেখেছি। এটি সত্যিই গর্বের মুহূর্ত। এই জয় আমাকে অনুভব করিয়েছে, আমরা আমেরিকান এবং মুসলিম হিসেবে এই সমাজেরই অবিচ্ছেদ্য অংশ।”
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com