লেক সুপিরিয়রে উত্তাল ঢেউয়ে ভেসে গেলেন এক ব্যক্তি

আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০৩:০৯:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০৩:০৯:৫৬ পূর্বাহ্ন
মারকেট, ৫ নভেম্বর : মিশিগানের আপার পেনিনসুলার মারকেটের প্রেস আইল পার্কের একটি পাথুরে এলাকা থেকে উত্তাল লেক সুপিরিয়রে ভেসে গেছেন এক ব্যক্তি।
পুলিশ জানায়, ওই ব্যক্তি পার্কের ‘ব্ল্যাক রকস’ এলাকায় অবস্থান করছিলেন। বৃহস্পতিবার দুপুর ২টা ৫৩ মিনিটে এ বিষয়ে পুলিশকে খবর দেওয়া হয়। জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ওই ব্যক্তির সন্ধান পায়নি।
মারকেট পুলিশ জানায়, লেকের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক থাকায় তাৎক্ষণিকভাবে তল্লাশি অভিযান চালানো সম্ভব হয়নি। পানির উত্তাল অবস্থা কিছুটা স্বাভাবিক হলে তল্লাশি শুরু করা হবে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রবল বাতাসের কারণে লেকের পানি উত্তাল হয়ে উঠেছিল। ওই ব্যক্তি কী কারণে পাথুরে এলাকায় গিয়েছিলেন, তা এখনো জানা যায়নি।
এদিকে, এলাকাটিতে শুক্রবার রাত ১টা পর্যন্ত ‘গেইল ওয়ার্নিং’ বা ঝড়ো বাতাসের সতর্কতা জারি রয়েছে। মারকেটের জন্য দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, উত্তর দিক থেকে ঘণ্টায় ২০ থেকে ৩০ নট বেগে বাতাস বইছে, যার ঝাপটা ঘণ্টায় ৪৫ নট পর্যন্ত পৌঁছাতে পারে। লেকটিতে ১১ থেকে ১৬ ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হয়েছে।
প্রেস আইল পার্কের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, লেক সুপিরিয়রের বিপজ্জনক পরিস্থিতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পার্কটি জনসাধারণের জন্য বন্ধ থাকবে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com