ওয়ারেন, ৭ নভেম্বর : শ্যামামায়ের আরাধনা, প্রদীপের আলো আর সংগীতের সুরেলা আবেশে মুখরিত মিশিগান কালী বাড়ি। শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী উৎসবের অন্যতম আকর্ষণ আজ শনিবারের বিশেষ সংগীতসন্ধ্যা। রাত ৮টায় ‘দীপাবলি সংগীতসন্ধ্যা’র মঞ্চে একক সংগীতানুষ্ঠানে কণ্ঠের মাধুর্যে শ্রোতাদের মুগ্ধ করবেন মুম্বাই ও কলকাতার প্লেব্যাক গায়িকা ও লাইভ পারফর্মার তৃষা চ্যাটার্জি।
শ্যামামায়ের পূজা ও আলোর উৎসবকে ঘিরে মিশিগান কালী বাড়ি সাজিয়েছে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন। শনিবার সকাল ১১টায় পূজার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুর ১২টায় ‘কালী শরণম’ শেষে ভক্তরা দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।
বিকেল ৪টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় পুনরায় পূজা এবং সাড়ে ৬টায় পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হবে। এরপর রাত ৮টায় শুরু হবে তৃষা চ্যাটার্জির একক সংগীতানুষ্ঠান। রাত ৯টায় থাকবে আতশবাজির আয়োজন। রাত ১০টায় শ্যামাসংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসবে যোগ হবে ভক্তি ও আধ্যাত্মিকতার আবহ। সবশেষে রাত ১১টায় নিশিপূজা ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে সম্পন্ন হবে রাতের ধর্মীয় আনুষ্ঠানিকতা।