সিয়াটল (ওয়াশিংটন), ৯ নভেম্বর: যুক্তরাষ্ট্রের সিয়াটলে দীপাবলি উদ্যাপনের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢুকে হিন্দুবিদ্বেষী ও বর্ণবিদ্বেষী স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনের অভিযোগ উঠেছে দুই রক্ষণশীল কর্মীর বিরুদ্ধে। গত ৭ নভেম্বর সিয়াটল সেন্টার আর্মরিতে আয়োজিত ‘দিওয়ালি: লাইটস অব ইন্ডিয়া’ শীর্ষক উন্মুক্ত সাংস্কৃতিক উৎসবে এ ঘটনা ঘটে। অভিযুক্ত দুই ব্যক্তি হলেন জেক ল্যাং ও থমাস অ্যালেন।
অভিযোগ অনুযায়ী, তাঁরা অনুষ্ঠানে প্রবেশ করে একাধিক বিদ্বেষমূলক স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সেগুলোর একটিতে লেখা ছিল, ‘সব ডট হেডকে দেশ থেকে বের করে দাও’ এবং অন্যটিতে, ‘খ্রিস্টানদের জায়গা হিন্দুরা দখল করছে, তা বন্ধ করো’।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ওই দুই ব্যক্তি উৎসবে অংশগ্রহণকারীদের মুখোমুখি হচ্ছেন। একপর্যায়ে উপস্থিত অন্যরা হস্তক্ষেপ করে তাঁদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন।
মার্কিন কংগ্রেসওম্যান প্রমিলা জয়পাল ঘটনাটিকে বর্ণবিদ্বেষী আচরণ হিসেবে নিন্দা করেছেন। কোয়ালিশন অব হিন্দুজ অব নর্থ আমেরিকা (CoHNA) এক বিবৃতিতে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিশেষ করে শিশুরা যখন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিচ্ছিল, তখন এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। ভবিষ্যতেও এ ধরনের বিঘ্ন ঘটানোর আশঙ্কার কথা উল্লেখ করে প্রবাসী হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট মহল।
সিয়াটলের এ ঘটনার ঠিক আগের দিনই হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদ্যাপন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে তাঁর হাতে ‘হনুমান চালিশা’র একটি প্রতিলিপিও তুলে দেওয়া হয়। অন্যদিকে, ওয়াশিংটন অঙ্গরাজ্যের গভর্নর বব ফার্গুসন অলিম্পিয়ায় প্রাদেশিক আইনসভা ভবনে ভারতীয় কনসাল জেনারেল ও সিনেটর মানকা ধিংড়ার সঙ্গে দীপাবলি উদ্যাপন করেন। ফার্গুসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, চলতি রবিবারকে তিনি ওয়াশিংটন অঙ্গরাজ্যে আনুষ্ঠানিকভাবে ‘আলোর উৎসব দীপাবলি’ হিসেবে ঘোষণা করেছেন।
তাৎপর্যপূর্ণভাবে, সিয়াটলের ঘটনার কয়েক দিন আগেই শিকাগোর কাছে একটি হিন্দু মন্দিরে গুলি চালিয়ে হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী আলেকজান্দ্রোস পাপোরাকিসকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, নাৎসি মতাদর্শে বিশ্বাসী ওই তরুণ মন্দিরে হামলার বিস্তারিত পরিকল্পনা করেছিল।
এর আগে গত ২ অক্টোবর ওহাইও অঙ্গরাজ্যের রিচমন্ড হাইটসের শ্রী স্বামীনারায়ণ ভদ্রল ধাম হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রে হিন্দু ধর্মীয় স্থাপনা ও সাংস্কৃতিক আয়োজনে পরপর এমন ঘটনার পর প্রবাসী হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।