আটলান্টিক সিটি, ১০ নভেম্বর : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অন্নকূট উৎসব উদ্যাপিত হয়েছে।
গতকাল সোমবার আটলান্টিক সিটির ফ্লোরিডা অ্যাভিনিউয়ের হিন্দু মন্দির এবং পেনরোজ অ্যাভিনিউয়ের প্রার্থনা হলে এ উৎসবের আয়োজন করা হয়।
অন্নকূট উৎসব গোবর্ধন পূজা নামেও পরিচিত। উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল অন্নকূটের তাৎপর্য নিয়ে আলোচনা, হরিনাম সংকীর্তন, সমবেত প্রার্থনা, ভজন ও কীর্তন।
উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পশ্চিম ভার্জিনিয়ার নতুন বৃন্দাবন থেকে আগত ব্রহ্মচারী শুভানন্দ দাস উপস্থিত থেকে কৃষ্ণভক্তদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি অন্নকূট উৎসবের ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরেন।
এ উপলক্ষে আটলান্টিক সিটিতে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন পদের ভোগসামগ্রী নিয়ে মন্দির ও প্রার্থনাকেন্দ্রে সমবেত হন। দিনটি উপলক্ষে অনেক হিন্দু পরিবার বাড়ির প্রবেশদ্বার প্রদীপ ও রঙ্গোলি দিয়ে সাজিয়ে উৎসবে অংশ নেন।
পরে ভক্তদের মধ্যে অন্নকূটের মহাপ্রসাদ বিতরণ ও গ্রহণের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।