ডেট্রয়েট, ১২ নভেম্বর : ডেট্রয়েট শহরের একটি বাসে দুটি ঘোড়া ওঠানোর দৃশ্যসংবলিত ভিডিওটি আসল বলে নিশ্চিত করেছেন নগর কর্মকর্তারা। গতকাল বুধবার তাঁরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নয়।
ডেট্রয়েট ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন (ডিডিওটি) নিশ্চিত করেছে, ৪৫ সেকেন্ডের ভিডিওটিতে তিন ব্যক্তিকে দুটি ঘোড়া নিয়ে শহরের একটি বাসে উঠতে দেখা যায়। ভিডিওটি সম্পূর্ণ আসল।
১১ নভেম্বর দেওয়া এক বিবৃতিতে ডিডিওটি জানায়, “সম্প্রতি একটি বাসস্টপে বাস থামার পর দুটি ঘোড়াকে বাসের ভেতরে নিয়ে আসার ঘটনা আমাদের নজরে এসেছে। এ বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি। কারণ, এটি ডিডিওটির নীতিমালার পরিপন্থী এবং এর ফলে যাত্রীদের জন্য অনিরাপদ ও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।”
সংস্থাটির নীতিমালা অনুযায়ী, ডিডিওটির বাসে ‘সার্ভিস অ্যানিমেল’ বা বিশেষভাবে প্রশিক্ষিত সহায়ক প্রাণী ওঠানোর অনুমতি রয়েছে। এসব প্রাণী প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তার জন্য নির্দিষ্ট কাজ করতে প্রশিক্ষিত। তবে ভিডিওতে দেখা ঘোড়া দুটি এই সংজ্ঞার আওতায় পড়ে না।
বিবৃতিতে ডিডিওটি আরও জানায়, ‘আমেরিকানস উইথ ডিজঅ্যাবিলিটিস অ্যাক্ট’ (এডিএ) অনুযায়ী, বাসে সার্ভিস অ্যানিমেল নেওয়ার অনুমতি রয়েছে। এর মধ্যে রয়েছে গাইড ডগ, সিগন্যাল ডগ এবং প্রতিবন্ধী ব্যক্তির সহায়তার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত অন্যান্য কুকুর। এসব প্রাণীকে সব সময় সংশ্লিষ্ট ব্যক্তির নিয়ন্ত্রণে থাকতে হবে। তারা কোনো আসন দখল করতে পারবে না; বরং মেঝেতে অথবা ওই ব্যক্তির কোলে অবস্থান করতে হবে।
মেয়রের কার্যালয়ের মিডিয়া রিলেশনস বিভাগের উপপরিচালক অ্যালেক্সিস ওয়্যার জানিয়েছেন, ডিডিওটি ঘোড়া দুটির মালিককে শনাক্ত করেছে এবং ঘটনাটি নিয়ে তদন্ত করছে।
তবে নগর কর্মকর্তারা মালিকের পরিচয় প্রকাশ করেননি। কী কারণে ঘোড়া দুটি বাসে তোলা হয়েছিল, সে বিষয়েও কোনো তথ্য জানাননি।
WXYZ-TV-এর এক প্রতিবেদন অনুযায়ী, ঘোড়া দুটির মালিক জর্ডান উইলিয়ামস। তিনি ডেট্রয়েটভিত্তিক সংগঠন ‘আরবান সিটি কাউবয়েজ’ (Urban City Cowboys)-এর সহপ্রতিষ্ঠাতা। সংগঠনটি ডেট্রয়েটের শিশু ও পরিবারগুলোর জন্য ঘোড়ায় চড়ার অভিজ্ঞতা এবং ঘোড়াসংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের আয়োজন করে।
উইলিয়ামস তাঁর ফেসবুক পেজে ভাইরাল হওয়া ভিডিওটি পুনরায় পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, “ওপস, আবারও এমনটা করলাম!”—এর সঙ্গে একটি হাসির ইমোজিও জুড়ে দেন।
ভিডিওতে দেখা যায়, ডেট্রয়েটের একটি বাসস্টপে তিন ব্যক্তি দুটি ঘোড়াকে সামলাচ্ছেন। কিছুক্ষণ অপেক্ষার পর তাঁরা ঘোড়া দুটিকে নিয়ে বাসের সামনের দরজা দিয়ে ভেতরে ওঠেন। কয়েক সেকেন্ড পর ঘোড়া দুটিসহ মাঝের দরজা দিয়ে বাস থেকে বেরিয়ে যান তাঁরা।
এ সময় ক্যামেরার আড়াল থেকে এক ব্যক্তিকে বিস্ময় প্রকাশ করে বলতে শোনা যায়, “আমি বুঝতে পারছি না, তোমরা কী আজেবাজে কথা বলছ! আসলে এরা কী করছে?”
গত ৯ নভেম্বর ভিডিওটি পোস্ট করার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
Source & Photo: http://detroitnews.com