হেজেল পার্ক, ১২ নভেম্বর : মিশিগানের হেজেল পার্ক শহরের সাবেক এক কর্মী শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন। তাঁর অভিযোগ, দীর্ঘদিনের সিটি ম্যানেজার এড ক্লোবুচার তাঁকে অনাকাঙ্ক্ষিত যৌন আচরণ ও যোগাযোগের মাধ্যমে হয়রানি করেছেন। অভিযোগ অনুযায়ী, ক্লোবুচার তাঁকে নিয়মিত চুম্বন ও আলিঙ্গন করতেন এবং ‘ডিজনি প্রিন্সেস’ বলে সম্বোধন করতেন।
লিন্ডা মুরাডো প্রায় ১০ বছর ধরে সিটি ম্যানেজার ক্লোবুচারের দপ্তরে কাজ করেছেন। গত ৭ নভেম্বর মিশিগানের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে দায়ের করা মামলায় তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
মামলায় মুরাডোর অভিযোগ, ক্লোবুচার নিয়মিত তাঁকে জড়িয়ে ধরতেন ও চুম্বন করতেন। এমন আচরণ থেকে বিরত থাকতে অনুরোধ করার পরও তিনি তা অব্যাহত রাখেন। এ ছাড়া ক্লোবুচার নিয়মিত মুরাডোর শারীরিক গঠন নিয়ে মন্তব্য করতেন, নিজের যৌনাঙ্গের আকার সম্পর্কে কথা বলতেন এবং তাঁকে ‘ওয়ার্ক ওয়াইফ’ বা কর্মক্ষেত্রের স্ত্রী বলে সম্বোধন করতেন।
মুরাডো সিটি ম্যানেজারের নির্বাহী সহকারী ও বিশেষ প্রকল্প সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের অক্টোবরে শহর কর্তৃপক্ষের সঙ্গে তাঁর কর্মসম্পর্কের অবসান ঘটে।
মুরাডোর আইনজীবী জেমস ফেটের দাবি, ক্লোবুচারের ভাষা, শারীরিক স্পর্শ ও বিভিন্ন মন্তব্যের কারণে কর্মক্ষেত্রে যৌন হয়রানিমূলক পরিবেশ তৈরি হয়েছিল। মামলায় মুরাডো ‘কুইড প্রো কো’ (Quid Pro Quo) ধরনের যৌন হয়রানির অভিযোগও এনেছেন। এ ধরনের হয়রানির ক্ষেত্রে চাকরিসংক্রান্ত সুযোগ-সুবিধার বিনিময়ে যৌন সুবিধা দাবি করা বা এমন চাপ প্রয়োগের বিষয়টি জড়িত থাকে।
ফেট বলেন, “ক্লোবুচার মুরাডার প্রতি রোমান্টিক আগ্রহ পোষণ করতেন এবং নিজের ক্ষমতার অবস্থান ব্যবহার করে তাঁকে একটি অন্তরঙ্গ সম্পর্কে জড়াতে বাধ্য করার চেষ্টা করেছিলেন।”
ক্লোবুচার হেজেল পার্কের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী সিটি ম্যানেজার। ২০০২ সালে নিয়োগ পাওয়ার পর থেকে তিনি শহরটির প্রশাসনিক নেতৃত্ব দিয়ে আসছেন। গত ১১ নভেম্বর এক ফোনালাপে তিনি অভিযোগগুলো নিয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান এবং এ বিষয়ে শহর কর্তৃপক্ষের একটি লিখিত বিবৃতির কথা উল্লেখ করেন।
শহরের চুক্তিভিত্তিক আইনজীবীদের একজন টিমোথি এস. ফারান্ড ওই বিবৃতিতে জানান, মুরাডো ২০২৫ সালের অক্টোবরে হেজেল পার্ক শহরের চাকরি ছেড়ে দেন। এর এক বছরেরও বেশি সময় পর তিনি মামলাটি দায়ের করেন।
ফারান্ড বলেন, “সিটি কর্তৃপক্ষ এবং ক্লোবুচার অভিযোগে উল্লিখিত বিষয়গুলো অস্বীকার করছেন। তাঁরা আদালতে জোরালোভাবে নিজেদের অবস্থান তুলে ধরবেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হবে।”
মামলার নথিতে দক্ষিণ ওকল্যান্ড কাউন্টির এই শহরের কর্মপরিবেশকে এমনভাবে তুলে ধরা হয়েছে, যেখানে পেশাগত সীমারেখা যথাযথভাবে বজায় রাখা হতো না। ক্লোবুচার ছিলেন মুরাডোর সরাসরি ঊর্ধ্বতন কর্মকর্তা।
মুরাডোর অভিযোগ, শহরে মানবসম্পদ সমন্বয়কারী (হিউম্যান রিসোর্স কোঅর্ডিনেটর) থাকা সত্ত্বেও ক্লোবুচারের অনাকাঙ্ক্ষিত আচরণ সম্পর্কে অভিযোগ জানানোর পর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। বরং মামলার বিবরণ অনুযায়ী, তাঁকে ক্লোবুচারের সঙ্গে সরাসরি দেখা করে ‘বিষয়টি মিটিয়ে ফেলার’ জন্য চাপ দেওয়া হয়েছিল।
হেজেল পার্কের সিটি অ্যাটর্নি মেলিসা শোয়ার্টজ এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।
মেয়র মাইকেল ওয়েবও মামলাটি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘পুরো ঘটনা’ না জেনে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না।
‘দ্য ডেট্রয়েট নিউজ’ শহরের অন্য কর্মকর্তাদের কাছেও এ বিষয়ে মন্তব্য জানতে চেয়েছিল। তাঁদের মধ্যে সিটি কাউন্সিলওম্যান অ্যালিসা সুলিভান জানান, মামলাটি সম্পর্কে তিনি কিছুই জানেন না। তাই এ বিষয়ে মন্তব্য করতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন না।
Source & Photo: http://detroitnews.com