লন্ডন, ১২ নভেম্বর : যুক্তরাজ্যভিত্তিক মানবকল্যাণমূলক সংগঠন ‘ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সভায় আহমেদ উস সামাদ চৌধুরী জেপিকে চেয়ারম্যান, মনসুর আহমদ খানকে সাধারণ সম্পাদক এবং গোলাম রব্বানী রুহি আহাদকে কোষাধ্যক্ষ করে ৫০ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি ও ১৪ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
গত সোমবার (৯ নভেম্বর) পূর্ব লন্ডনের এন্টারপ্রাইজ হলে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, সমাজসেবী, শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক, দাতা সদস্য ও সংগঠনের শুভানুধ্যায়ীরা অংশ নেন।
দুই দশকের মানবসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ, নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা, বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন এবং সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়ার উদ্যোগ অনুষ্ঠানটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে।
সংগঠনের চেয়ারম্যান ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আহমেদ উস সামাদ চৌধুরী জেপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মুশতাক আহমদ।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, সংগঠনের ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সদস্য মিছবাহ জামাল এবং জনপ্রিয় সংগীতশিল্পী রওশন আরা মনি।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। তিলাওয়াত করেন সংগঠনের স্থায়ী দাতা সদস্য হাফিজ নাহমাদ মিছবাহ। পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং সংগঠনের প্রয়াত দাতা ও সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক শেখ ফারুক আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠনের সাধারণ সম্পাদক মনসুর আহমদ খান। তিনি সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে গত দুই দশকের মানবকল্যাণমূলক কর্মকাণ্ড, উল্লেখযোগ্য অর্জন, সাংগঠনিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
বার্ষিক সাধারণ সভার অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে ২০২৬–২০২৯ মেয়াদের নতুন কমিটির সদস্যদের নাম ও পরিচয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান অতিথি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মুশতাক আহমদ।
এ সময় উপস্থিত সদস্য ও শুভানুধ্যায়ীরা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তাঁরা আগামী দিনে সংগঠনের মানবকল্যাণমূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারণ ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সংগঠনের ২০ বছর পূর্তি উপলক্ষে মুহিব উদ্দিন চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। প্রধান অতিথি ব্যারিস্টার মুশতাক আহমদসহ আমন্ত্রিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানের অন্যতম তাৎপর্যপূর্ণ ও মানবিক উদ্যোগ ছিল সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়ার পরিকল্পনা। সংগঠনের ২০ বছর পূর্তি স্মরণীয় করে রাখতে নেওয়া এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত দাতা সদস্য, কমিউনিটি ব্যক্তিত্ব ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে প্রায় ৪০ হাজার পাউন্ড অনুদানের প্রতিশ্রুতি পাওয়া যায়। এই উদ্যোগে দাতাদের স্বতঃস্ফূর্ত সাড়া ও আন্তরিক সহযোগিতা অনুষ্ঠানে বিশেষ উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এস আই আজাদ আলি, ডা. আলাউদ্দিন আহমদ, বজলুর রশিদ এমবিই, মহিব চৌধুরী, এম এ মুনিম ওবিই, এম শামসুদ্দিন, সাইদুর রহমান রেনু, কাউন্সিলর জাহাঙ্গীর হক, এম এ মতিন, মানিক মিয়া, সাবেক স্পিকার আহবাব হোসেন, ডা. মনজুর শওকত, ডা. নাবিলা লস্কর ও ডা. মোহাম্মদ ওমর শাফিসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, ‘ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’ কেবল একটি মানবকল্যাণমূলক সংগঠন নয়; এটি প্রবাসী বাংলাদেশিদের দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, ঐক্য ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল প্রতীক। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বাংলাদেশের, বিশেষ করে সিলেট অঞ্চলের হৃদরোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে সহযোগিতা করে আসছে। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে সংগঠনের কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে এবং সিলেটের স্বাস্থ্যসেবার উন্নয়নে নতুন নতুন উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
বক্তারা আরও বলেন, পরিকল্পিত অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি সিলেট অঞ্চলের হৃদরোগীসহ জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন এমন ব্যক্তিদের দ্রুত ও নিরাপদে হাসপাতালে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে সংকটাপন্ন রোগীদের সময়মতো চিকিৎসাকেন্দ্রে নেওয়ার ক্ষেত্রে এটি মূল্যবান সংযোজন হবে।তাঁদের মতে, প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টা ও মানবিক সহযোগিতার মাধ্যমে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন সম্ভব। এর মধ্য দিয়ে দেশের মানুষের প্রতি প্রবাসীদের ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে।
বক্তারা সংগঠনটির দুই দশকের নিরলস মানবসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব—ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে তা প্রমাণ করেছে। দীর্ঘদিন ধরে হৃদরোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংগঠনটির সহযোগিতা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
অনুষ্ঠানে সংগঠনের স্থায়ী দাতা সদস্য ও অন্যতম অ্যাডভাইজার বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ড. জাকির খান মর্যাদাপূর্ণ ‘ববি মুর' সম্মাননা অর্জন করায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় মোহাম্মদ অহিদ উদ্দিন, মোহাম্মদ আবদা মিয়া, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ফরহাদ হোসেন টিপু, পলি রহমান, হাফসা নুর, ডা. সৈয়দ মাসুক আহমদ, মোহাম্মদ আব্দুল মোহিত চৌধুরী ও এম আলাউদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত দাতা সদস্য ও অতিথিদের মধ্যে ছিলেন ডাঃ জাকি রেজওয়ানা আনোয়ার, মোহাম্মদ ইছবাহ উদ্দিন, মোহাম্মদ মোহাব্বত শেখ, শামসুল ইসলাম সেলিম, আব্দুল ওয়াদুদ দীপক, মনজুরুসসামাদ চৌধুরী মামুন, এনায়েত খান, এনামুল মুনিম শামিম লোদি, মারুফ আহমদ চৌধুরী, ইব্রাহিম আলি খন্দকার, মতিউর রহমান খোকন, মোহাম্মদ আজিজুর রহমান, মুহাম্মদ ওয়ারিছ আলী, প্রফেসর মিসবাহ কামাল, মিছবাহ আহমেদ এমবিই, কায়েস চৌধুরী, মোহাম্মদ হাসিনুজ্জামান, হেলাল উদ্দিন, মোহাম্মদ ইসলাম উদ্দিন, গোলাম রসুল মুহি আহাদ, মোহাম্মদ দিলওয়ার হোসেন, সালিমা আকতার আলি সৈয়দ, আব্দুস সামাদ চৌধুরী সুহেল, মামুনুর রশীদ হিলারি, মোহাম্মদ জিয়াউল ইসলাম, ইকবাল মোহাম্মদ হোসেন, কামাল মিয়া, সুফি সোহেল আহমেদ, শারফুল এম শামসুদ্দিন, রুহুল এম শামসুদ্দিন, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, কবির আহমেদ খলকু, শাহিন আহমেদ উজ্জল, ডা. ফারহানা মালিক পলি, আশরাফ চৌধুরী জাহান মিয়া, এম আলাউদ্দিন, মোহাম্মদ আবুল মিয়া, শাহ খালিদ চৌধুরী, ডা. মোহাম্মদ ওমর শাফি, আংগুর আলি, সোহেল চৌধুরী, তোফায়েল আহমেদ, সালমা আহমেদ, সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ ইকবাল, রেজাউল করিম মৃধা, জুয়েল চৌধুরী, নাহিদা মিছবাহ, শায়েকা মিছবাহ, শাহিরা লাবিবা মিছবাহ, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, ফখরুল ইসলাম, সাব্বির করিম, আতাউর রহমান, নাসিম আহমেদ, সাংবাদিক তাইছির মাহমুদ, অলিউর রহমান অলি, রুম্মান বখত চৌধুরী, এম মাসুদ, খালেদ মাসুদ রনি, মাহমুদুল হক হৃদয় ও সজিব আহমদ সহ আরো অনেকে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে সংগঠনের সভাপতি আহমেদ উস সামাদ চৌধুরী জেপি আয়োজনকে সফল ও সার্থক করে তোলার জন্য প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, সংগঠনের উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্য, শুভানুধ্যায়ীসহ উপস্থিত সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানটি সফল করতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে সংগঠনের আগামী দিনের অগ্রযাত্রায় সবার অব্যাহত সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেন।
অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রমের ওপর একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। ভিডিওটির ধারাবর্ণনায় ছিলেন মিছবাহ জামাল, আবু তালেব মুরাদ, আব্দুল মালিক জাকা ও মঈন উদ্দিন মনজু। সম্পাদনায় সহযোগিতা করেন মাহমুদুল হক হৃদয়। অনুষ্ঠানের শব্দ পরিবেশনার দায়িত্বে ছিলেন পাপ্পু।