নিউইয়র্ক, ১৪ নভেম্বর : বর্ণাঢ্য আয়োজন ও শিল্পীদের প্রাণবন্ত উপস্থিতিতে উদযাপিত হয়েছে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি।
গত ১০ নভেম্বর (মঙ্গলবার) রাত ৮টায় নিউইয়র্কের ব্রঙ্কসে ২০৯৯ স্টার্লিং অ্যাভিনিউতে অবস্থিত এশিয়ান ড্রাইভিংয়ের মিলনায়তনে এ উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন হৃদয় বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সিরাজউদ্দিন আহমেদ সোহাগসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহমুদুল হাসান। এ সময় তিনি সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও এক বছরের পথচলা সম্পর্কে উপস্থিত দর্শক-শ্রোতাদের অবহিত করেন।
বর্ষপূর্তির এ আয়োজন মূলত নিউইয়র্কের কণ্ঠশিল্পীদের এক মিলনমেলায় পরিণত হয়। নগরীর বিভিন্ন স্থান থেকে আসা শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শিল্পীদের সুরের মূর্ছনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শারমিন তানিয়া, মিঠুল হক, রূপালী ঘোষ, ক্রিস্টিলা কুইয়া, চাইম ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য আল-আমিন, এহতেশাম মুকুট, হামজা, জোসেফিন মিষ্টি, বিনিটা জয়া, আসাদ সোহেল, সঞ্চিতা ঠাকুরসহ আরও অনেকে। তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত অতিথিদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।
সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির থিম সংয়ের রচয়িতা সৈয়দ আলী শুভ। এ সময় দর্শক-শ্রোতাদের সামনে সিম্ফনির থিম সং পরিবেশন করা হয়। গানটি উপভোগ করেন উপস্থিত অতিথিরা।
সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের কর্ণধার সৈয়দ ফয়েজ উপস্থিত শিল্পী, অতিথি ও শুভানুধ্যায়ীদের স্বাগত জানান। সংগঠনের পথচলায় তাঁদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পরিশেষে কেক কাটার মধ্য দিয়ে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উদযাপনের সমাপ্তি ঘটে।
সংগীতশিল্পীদের একত্রিত করা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং প্রবাসে সংগীতচর্চাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত শিল্পী ও অতিথিরা।