নজরুলের সৃষ্টিতে বিশ্বভ্রাতৃত্বের  জয়গান: জাকীর হোসেন

আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০১:০৬:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০১:১০:১৮ পূর্বাহ্ন
হবিগঞ্জ, ১৪ নভেম্বর : বিশিষ্ট নজরুল গবেষক ও নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকীর হোসেন বলেছেন, কবি নজরুলকে আমরা জাতীয় কবি, বিদ্রোহী কবি বা শ্রমিক- মজুরদের কবি হিসেবে পরিচিতি করেছি, তাঁর বিশ্বজনীন রূপটা আমাদের কাছে পরিচিতি পায়নি। তিনি যে শ্রমিক শ্রেণীর পক্ষে কলম ধরেছেন, সেটা কোন দেশ-কাল জাতিতে আবদ্ধ নয়। নজরুলের কবিতা ও গানের ছত্রে ছত্রে বিশ্ব মানবতা ও বিশ্ব ভ্রাতৃত্বের জয় গান গাওয়া হয়েছে। 
১৩ নভেম্বর (শুক্রবার) হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে 'পদক্ষেপ হবিগঞ্জ' আয়োজিত বিশ্বজনীন নজরুল শীর্ষক অনুষ্ঠানে একক আলোচক হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।
পদক্ষেপ- এর সভাপতি তোফাজ্জল সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মো: জমির আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহান আর আফসার, কবি তাহমিনা বেগম গিনি, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক তানসেন আমিন, শিক্ষক জেসমিন আরো খানম চৌধুরী, বর্ণমালা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক দিপুল কুমার রায়, শায়েস্তাগঞ্জ থিয়েটারের দল প্রধান বাবুল মল্লিক, দেশ নাট্য গোষ্ঠীর সভাপতি হারুন সাঁই, চলচ্চিত্র পরিচালক মুক্তাদির ইবনে সালাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মী ও সুধীজন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পদক্ষেপের সিনিয়র সদস্য কবি পারভেজ চৌধুরী। সভা পরিচালনা করেন পদক্ষেপের সাধারণ সম্পাদক সিদ্দিকী হারুন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি পরিবেশন করে পদক্ষেপ, চারুকণ্ঠ শিল্পাঙ্গন, সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্র ও সুরসায়র সংগীতবিদ্যায়তন। নৃত্য পরিবেশন করে জাতীয় পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী তাকওয়া দ্বীন সাইফ।
প্রধান অতিথিকে ফুলের তোড়া তুলে দেয় হবিগঞ্জ সাহিত্য পরিষদ, বার্ডস কেজি এন্ড হাই স্কুল, নজরুল একাডেমি হবিগঞ্জ, স্বপ্ন সোসাইটি, সুরবিতান, গাছ মামা খ্যাত মোহাম্মদ রায়হান, মো: তাহির উদ্দিন ও পদক্ষেপ পরিবারের সদস্যবৃন্দ। পদক্ষেপ এর পক্ষ থেকে মোহাম্মদ জাকীর হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com