দুর্গা টেম্পল ডেট্রয়েটে আজ সারারাত কীর্তন

দামোদর মাস ঘিরে মিশিগানের মন্দিরে মন্দিরে ধর্মীয় আয়োজন

আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৫:৩৫:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৫:৩৫:৩৬ অপরাহ্ন
ওয়ারেন/হ্যামট্রাম্যাক, ১৪ নভেম্বর : পবিত্র দামোদর মাস উপলক্ষে মিশিগানের বিভিন্ন মন্দিরে দুই দিনব্যাপী নানা ধর্মীয় আয়োজন করা হয়েছে। পূজার্চনা, মঙ্গল আরতি, কীর্তন ও অন্নকূট মহোৎসবকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে বিরাজ করছে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা। মিশিগান কালী বাড়ি, দুর্গা টেম্পল ডেট্রয়েট , রাধাকৃষ্ণ টেম্পল ও শিব মন্দিরে অনুষ্ঠিত হবে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান।
পবিত্র দামোদর মাস উপলক্ষে মিশিগান কালী বাড়িতে আগামীকাল দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোর ৬টায় মঙ্গল আরতির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল ৭টা ২৪ মিনিটে শ্রীশ্রী রাধা-দামোদরের চরণে ঘিয়ের প্রদীপ নিবেদন করবেন ভক্তরা। সকাল ১০টায় বিতরণ করা হবে মঙ্গলা প্রসাদ। দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে মা কালীর পূজা ও শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা। এরপর বেলা ২টায় পুষ্পাঞ্জলি, আরতি ও বিশেষ প্রার্থনা এবং দুপুর ২টা ৩০ মিনিটে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় রয়েছেন শ্রী রথীশ রায় ও শ্রীমতী শিখা রায় চৌধুরী, শ্রী অঞ্জন রায় ও শ্রীমতী অপর্ণা রায় এবং তাঁদের পরিবারের সদস্যরা।
দুর্গা টেম্পল ডেট্রয়েটে আজ শনিবার রাত ৮টায় সন্ধ্যারতির মধ্য দিয়ে শুরু হচ্ছে দুই দিনব্যাপী অন্নকূট মহোৎসব। এ উপলক্ষে শনিবার সারারাতব্যাপী কীর্তনের আয়োজন করা হয়েছে। আগামীকাল রোববার ভোর ৫টায় মঙ্গল আরতি, বেলা ১১টায় পূজার্চনা এবং দুপুর ১২টায় শ্রীকৃষ্ণের উদ্দেশে ভোগ নিবেদন করা হবে। পাশাপাশি ভক্তদের জন্য থাকছে প্রসাদের আয়োজন।
হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পলে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্নকূট মহোৎসব। আগামীকাল রোববার দুপুর ১২টায় পূজার মধ্য দিয়ে আয়োজনের সূচনা হবে। দুপুর ১টায় শ্রীকৃষ্ণের উদ্দেশে ভোগ নিবেদন এবং বেলা ২টায় ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
পবিত্র দামোদর মাস উপলক্ষে শিব মন্দিরেও মঙ্গল আরতি অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com