হ্যামট্রাম্যাক, ১৪ নভেম্বর : ভক্তি, শ্রদ্ধা ও ধর্মীয় আবহে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পলে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্নকূট মহোৎসব। শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলার স্মরণে আয়োজিত এ উৎসবে এবার প্রস্তুত করা হচ্ছে ৫৬ পদের বৈচিত্র্যময় নিরামিষ ব্যঞ্জন। আগামীকাল রোববার দিনব্যাপী নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে এ মহোৎসব।
উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যে মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় তৈরি হচ্ছে নানা ধরনের নিরামিষ খাবার। রান্না ও ভোগ নিবেদনের আয়োজন ঘিরে মন্দিরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর ধর্মীয় পরিবেশ।
অন্নকূট শব্দের অর্থ অন্নের পাহাড়। হিন্দু ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী, এ উৎসবে শ্রীকৃষ্ণের উদ্দেশে ৫৬ ধরনের নিরামিষ পদ প্রস্তুত করে স্তরে স্তরে সাজিয়ে ভোগ নিবেদন করা হয়। এসব নৈবেদ্যে থাকে নানা ধরনের মিষ্টান্ন, শাকসবজি, ডাল, ভাজাপোড়াসহ বিভিন্ন সুস্বাদু নিরামিষ খাবার।
রাধাকৃষ্ণ টেম্পলেও অন্নকূট মহোৎসব উপলক্ষে ৫৬ পদের ভোগ নিবেদনের আয়োজন করা হয়েছে। মন্দিরের নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ১২টায় পূজার্চনা, বেলা ১টায় শ্রীকৃষ্ণের উদ্দেশে ভোগ নিবেদন এবং দুপুর ২টায় ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।