হবিগঞ্জে নতুন ডিসি জাকির হোসেন,  সরফরাজের নতুন কর্মস্থল গোপালগঞ্জ

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৯:১৭:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৯:১৭:৫০ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ), ১৫ নভেম্বর  : হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ জাকির হোসেন।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজকে গোপালগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ জাকির হোসেনকে হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মোহাম্মদ জাকির হোসেনের নিয়োগের মধ্য দিয়ে হবিগঞ্জের জেলা প্রশাসনে নতুন নেতৃত্ব আসছে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com