রোজভিলে গোলাগুলিতে নিহত ২, গ্রেপ্তার ১

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ১০:৪২:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ১০:৪২:৫৬ অপরাহ্ন
রোজভিল, ১৫ নভেম্বর : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের রোজভিলে গোলাগুলির ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোজভিল সিটি কাউন্সিলের সদস্য জিম হুভারের ফেসবুক পোস্টে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ নভেম্বর ভোর ৫টার দিকে ব্লু-হিল স্ট্রিটের ৩০০০০ ব্লকে এক ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করছেন—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ ব্লু-হিল এলাকার কাছে এক ব্যক্তিকে আটক করে। এ সময় ওই এলাকার একটি বাড়ির দরজা ভাঙা অবস্থায় দেখতে পায় তারা। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে নিহতদের পরিচয় ও বয়স সম্পর্কে পুলিশ এখনো কোনো তথ্য প্রকাশ করেনি।
রোজভিল পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বর্তমানে জনসাধারণের জন্য কোনো নিরাপত্তাঝুঁকি নেই।
Source & Photo: http://detroitnews.com

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com