২১ নভেম্বর ওয়ারেনে শুরু  হচ্ছে ‘দ্য ফ্রেন্ডসগিভিং শপ’

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ১০:৪৮:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ১০:৪৮:২১ অপরাহ্ন
ওয়ারেন, ১৫ নভেম্বর : আগাম ব্ল্যাক ফ্রাইডে শপিংয়ের আনন্দ ছড়িয়ে দিতে মিশিগানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্য ফ্রেন্ডসগিভিং শপ’। আগামী ২১ ও ২২ নভেম্বর দুই দিনব্যাপী এ আয়োজনে থাকছে কেনাকাটা, ফ্যাশন ও উৎসবের নানা আয়োজন।
BAHARI এবং Fashion With Me by Lizu Chowdhury-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানকে সাজানো হয়েছে আগাম ব্ল্যাক ফ্রাইডে শপিং উৎসব হিসেবে। এতে থাকছে পছন্দের পোশাক ও ফ্যাশনসামগ্রী কেনাকাটার পাশাপাশি আড্ডা, আনন্দ ও উদ্‌যাপনের সুযোগ।
ওয়ারেন শহরের ৪২৩৫, ১২ মাইল রোডে অবস্থিত আল শাহি প্যালেসে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ আয়োজন।
‘Shop, Sip, Celebrate’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজকেরা অনুষ্ঠানটিকে উৎসবমুখর করে তোলার প্রস্তুতি নিচ্ছেন। ফ্যাশন, ঐতিহ্যবাহী পোশাক ও কেনাকাটায় আগ্রহীদের জন্য এটি একটি আকর্ষণীয় মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠাটির প্রচার-প্রচারণায় সহযোগিতা করছে Violets by Sharmin Tania।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com