ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০২:০০:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০২:০০:৫৮ পূর্বাহ্ন
ঢাকা, ১৬ নভেম্বর : যুক্তরাষ্ট্রের ভিসা পেতে আগ্রহীদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিসা আবেদনে সঠিক তথ্য দেওয়া এবং তৃতীয় পক্ষের সেবা ও অতিরিক্ত অর্থ প্রদান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।
সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দূতাবাসের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়।
পোস্টে বলা হয়, ভিসা আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের। ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিজেই নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। প্রয়োজনে পরিবারের বিশ্বস্ত কোনো সদস্য বা বন্ধুর সহায়তা নেওয়া যেতে পারে।
দূতাবাস আরও বলেছে, ভিসা-সংক্রান্ত কাজে তৃতীয় পক্ষের সেবা নেওয়া কিংবা এ জন্য বাড়তি ফি দেওয়ার প্রয়োজন নেই। আবেদনকারীদের নিজ দায়িত্বে সঠিক তথ্য দিয়ে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com