ল্যান্সিং, ১৮ নভেম্বর : সাইকেল দুর্ঘটনায় নিহত সাবেক স্টেট রিপ্রেজেন্টেটিভ জন রেইলির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্র ও মিশিগান অঙ্গরাজ্যের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন গভর্নর গ্রেচেন হুইটমার।
ওকল্যান্ড কাউন্টির সাবেক এই স্টেট রিপ্রেজেন্টেটিভ গত ১১ নভেম্বর ওরিয়ন টাউনশিপে সাইকেল চালানোর সময় একটি অননুমোদিত ও চিহ্নহীন নর্দমার পাইপের সঙ্গে ধাক্কা খান। দুর্ঘটনার দুই দিন পর, ১৩ নভেম্বর শুক্রবার তিনি মারা যান। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯ নভেম্বর স্টেট ক্যাপিটল কমপ্লেক্সে যুক্তরাষ্ট্র ও মিশিগানের পতাকা অর্ধনমিত রাখা হবে।
এক বিবৃতিতে গভর্নর হুইটমার বলেন, “রিপ্রেজেন্টেটিভ রেইলি ছিলেন একজন নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধি এবং অনেকের বন্ধু। এই অকল্পনীয় ট্র্যাজেডির মুহূর্তে তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মিশিগান একজন অসাধারণ নেতাকে হারিয়েছে, যিনি নিঃস্বার্থভাবে তাঁর কমিউনিটির সেবা করেছেন। আমরা দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে তাঁর স্মৃতি স্মরণ করব।”
ওকল্যান্ড কাউন্টি শেরিফ অফিসের ১৩ নভেম্বরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬৮ বছর বয়সী রেইলি ১১ নভেম্বর বুধবার সকালে সাইকেলে করে স্থানীয় একটি গির্জায় যাওয়ার পথে ওরিয়ন টাউনশিপ পোস্ট অফিসের কাছে নর্থ অ্যাক্সফোর্ড স্ট্রিটের ফুটপাতে পড়ে থাকা একটি পাইপের সঙ্গে ধাক্কা খান।
আগামী ২০ নভেম্বর ২০২৬ তারিখে পতাকাগুলো পুনরায় পূর্ণ উচ্চতায় উত্তোলন করা হবে।
Source & Photo: http://detroitnews.com