হবিগঞ্জ, ১৯ নভেম্বর : মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য মো. নূরুল হক কবিরের মা আলহাজ মোছাম্মৎ রাবেয়া খাতুনের স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ মাগরিব ক্লাব মিলনায়তনে এ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি ক্লাবের সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ ও শাকীল চৌধুরীর সহধর্মিণীর সুস্থতা কামনায়ও দোয়া করা হয়। মাহফিল পরিচালনা করেন কলেজ কোয়ার্টার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কারী মুফতি জাহির আহমদ বেলালী।
এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রউফ সেলিম, প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ড. মোহাম্মদ জহিরুল হক, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, ক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরী, সদস্য মো. নূরুল হক কবির, সাংবাদিক টিপু চৌধুরী, নুরুজ্জামান চৌধুরী, আব্দুল হালীম, বদরুল আলম, জাকারিয়া চৌধুরী, শ্রীকান্ত গোপ, আজিজুর রহমান সায়েল, সৈয়দ সালিক আহমেদ, আখলাছ আহমেদ প্রিয়, নজরুল ইসলাম, নিরাঞ্জন গোস্বামী শুভ, এম সজলু, সাইফুল ইসলাম, লিমন মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
এদিকে, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগরের ছোট ভাই অসীম দাশের মৃত্যুতে ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। সভাপতি শোয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ সেলিম স্বাক্ষরিত এক শোকবার্তায় প্রয়াতের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।