থ্যাংকসগিভিং উপলক্ষে আটলান্টিক সিটিতে খাবার বিতরণ করবে বিএএসজে

আপলোড সময় : ২০-১১-২০২৬ ০১:০১:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৬ ০১:০১:১১ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি, ২০ নভেম্বর (সুব্রত চৌধুরী) : যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী উৎসব ‘থ্যাংকসগিভিং ডে’ উপলক্ষে নিউ জার্সির আটলান্টিক সিটিতে খাদ্য সহায়তা কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে)। আগামী ২৪ নভেম্বর, মঙ্গলবার সংগঠনটির উদ্যোগে বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে রান্না করা গরম খাবার বিতরণ করা হবে।
সিটির ফেয়ারমাউন্ট অ্যাভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। এ সময় খাবার প্যাকেটজাত করে বিতরণ করা হবে। ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে খাবার সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা বলে আয়োজক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বর, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রজুড়ে পালিত হবে থ্যাংকসগিভিং ডে। পরিবার-পরিজন ও প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগির এই উৎসবকে সামনে রেখে বিএএসজে এ খাদ্য সহায়তা কর্মসূচির উদ্যোগ নিয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে এ খাবার বিতরণ করা হবে। উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করা এবং প্রয়োজনের সময় মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
থ্যাংকসগিভিংয়ের প্রাক্কালে বিএএসজের এ মানবিক উদ্যোগ স্থানীয় কমিউনিটিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com