উদ্বোধনী অফারে হোন্ডা গাড়ি জেতার সুযোগ

ওয়ারেনে নতুন গ্রোসারি মার্কেট ‘হোল ফ্রুট’-এর যাত্রা শুরু

আপলোড সময় : ২০-১১-২০২৬ ০১:০৪:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৬ ০১:০৪:৩১ পূর্বাহ্ন
ওয়ারেন, ২০ নভেম্বর : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন গ্রোসারি প্রতিষ্ঠান ‘হোল ফ্রুট মার্কেট’। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ১২ মাইল রোডের প্রতিষ্ঠানের নিজস্ব প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে মার্কেটটির উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির দুই স্বত্বাধিকারী রাহেল আহমেদ ও শাজাহান মোহাম্মদের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে সেখানে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এ সময় অতিথিদের স্বাগত জানানো হয় এবং উদ্বোধনী আনুষ্ঠানিকতার পাশাপাশি ছিল হালকা খাবার, বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় উপহার জেতার সুযোগ।
ওয়ারেন সিটির ৪২৩৯, ১২ মাইল রোডে অবস্থিত ‘হোল ফ্রুট মার্কেট’-এ পাওয়া যাচ্ছে মাছ, মাংস, তাজা শাকসবজি, ফলমূলসহ দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন ধরনের গ্রোসারি পণ্য। সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য সরবরাহ এবং ক্রেতাদের দৈনন্দিন কেনাকাটাকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থাও রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ২০২৭ মডেলের একটি নতুন হোন্ডা গাড়ি জেতার সুযোগ। প্রচারণার শর্ত অনুযায়ী, ২৫০ ডলারের কেনাকাটা করলে ক্রেতারা এই গাড়ির ড্রতে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই গ্রোসারি মার্কেট স্থানীয় বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণে ভূমিকা রাখার পাশাপাশি ওয়ারেন এলাকার ব্যবসা-বাণিজ্যেও নতুন মাত্রা যোগ করবে।
মিশিগানে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসায়িক উদ্যোগের ধারাবাহিকতায় ‘হোল ফ্রুট মার্কেট’-এর এই যাত্রা স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যেও আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করেছে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com