ওয়ারেন, ২০ নভেম্বর ( কামরুজ্জামান হেলাল) : মিশিগানের প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশীয় খাবারের স্বাদ নিয়ে নতুন ঠিকানা হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘নিউ রান্নাঘর রেস্টুরেন্ট’। আগামী ২২ নভেম্বর রোববার ওয়ারেন সিটির ২৩২১১ রায়ান রোডে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে অতিথিদের জন্য থাকছে বিনামূল্যে খাবার পরিবেশনের বিশেষ আয়োজন।
আয়োজক সূত্রে জানা গেছে, ওই দিন দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান চলবে। দুপুর ২টায় ফিতা কেটে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিসহ মিশিগানের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, দেশীয় খাবারের পরিচিত স্বাদ ও বাঙালির খাদ্যসংস্কৃতিকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে রেস্টুরেন্টটি। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন কমিউনিটির মানুষের কাছেও দেশীয় খাবার পৌঁছে দেওয়ার প্রত্যাশা নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হচ্ছে।
পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর উপযোগী পরিবেশে দেশীয় খাবারের স্বাদ উপভোগের সুযোগ তৈরি করাই রেস্টুরেন্টটির অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী আয়োজন সফল করতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সবার সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা।
রেস্টুরেন্টের সময়সূচি: প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত।
যোগাযোগ: (৫৮৬) ৮০৬-০০১৬। এছাড়া মোহাম্মদ নূর মিয়া (৫৮৬) ৩২৮-৭৬১৭ এবং কবির আহমেদ (৩১৩) ২৫৮-৭৭১৭ নম্বরে যোগাযোগ করা যাবে।