হ্যামট্রাম্যাক হাই স্কুলে অনলাইন হুমকি, সন্দেহভাজন আটক

আপলোড সময় : ২১-১১-২০২৬ ০৩:৩২:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ০৩:৩২:১৯ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাক, ২১ নভেম্বর : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক হাই স্কুলকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগে এক সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) এ তথ্য জানিয়েছে হ্যামট্রামক পুলিশ বিভাগ।
পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১টার দিকে স্কুল রিসোর্স অফিসারদের কাছে সামাজিক যোগাযোগমাধ্যমে স্কুলটিকে লক্ষ্য করে দেওয়া একটি হুমকির খবর পৌঁছায়। খবর পাওয়ার পরপরই পুলিশ কর্মকর্তারা দ্রুত পদক্ষেপ নেন। তাঁরা সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে খুঁজে বের করেন এবং হেফাজতে নেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর স্কুল, শিক্ষক-কর্মচারী কিংবা সাধারণ মানুষের জন্য বর্তমানে কোনো ধরনের নিরাপত্তাঝুঁকি নেই। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
এদিকে, সন্দেহজনক কোনো কর্মকাণ্ড কিংবা হুমকির তথ্য পেলে তা দ্রুত স্থানীয় পুলিশকে জানানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ বিভাগ। এ ছাড়া মিশিগানের ‘OK2SAY’ টিপ লাইনে ৮৫৫-৫৬৫-২৭২৯ নম্বরে ফোন করে অথবা ok2say.com ওয়েবসাইটের মাধ্যমে পরিচয় গোপন রেখেও এ ধরনের তথ্য জানানো যাবে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com