হান্টিংটন উডসে গ্যারেজের ওপর আছড়ে পড়ল ডেলিভারি ড্রোন

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০২:২৪:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০২:২৪:১৮ পূর্বাহ্ন
এ বছরের ২৮ জুলাই মিশিগানের পন্টিয়াকে এক গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দিতে উড়ে যাচ্ছে অ্যামাজনের ডেলিভারি ড্রোন/Photo : Daniel Mears, The Detroit News

হান্টিংটন উডস, ২৩ নভেম্বর : সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অ্যামাজনের একটি ডেলিভারি ড্রোন হান্টিংটন উডস এলাকার একটি বাড়ির গ্যারেজের ওপর আছড়ে পড়েছে।
ডব্লিউএক্সওয়াইজেড (WXYZ)-এর তথ্য অনুযায়ী, গত শুক্রবার (২০ নভেম্বর) পণ্য সরবরাহের সময় ড্রোনটি একটি ফাইবার-অপটিক তারের সঙ্গে ধাক্কা খায়। এতে ড্রোনটির একটি প্রপেলার বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটি একটি বাড়ির গ্যারেজের ওপর গিয়ে পড়ে।
সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটি সরিয়ে নেওয়ার সময় নিরাপত্তার স্বার্থে ডিটিই (DTE) কর্তৃপক্ষকে বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হয়।
অ্যামাজনের মুখপাত্র জ্যাক স্টেলজনার সিবিএস নিউজকে জানিয়েছেন, এ ঘটনায় কেউ আহত হননি।
স্টেলজনার বলেন, “নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল। ডেলিভারি প্রক্রিয়ায় কোনো কিছু পরিকল্পনামাফিক না ঘটলে, আমরা বিষয়টি খতিয়ে দেখি এবং ঠিক কী ঘটেছিল তা জানার চেষ্টা করি।”
এদিকে, এ ঘটনার বিষয়ে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (NTSB) বক্তব্য জানতে যোগাযোগ করেছে ‘দ্য ডেট্রয়েট নিউজ’।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com