আটলান্টিক সিটিতে থ্যাঙ্কসগিভিং উপলক্ষে টার্কি ও খাদ্যসামগ্রী বিতরণ

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০১:১০:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০১:১০:২৬ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি, ২৫ নভেম্বর : থ্যাঙ্কসগিভিং উপলক্ষে নিউ জার্সির আটলান্টিক সিটির বাসিন্দাদের মধ্যে টার্কি ও ঐতিহ্যবাহী খাবারসামগ্রী বিতরণ করা হয়েছে। সিটি মেয়র মার্টি স্মল সিনিয়রের উদ্যোগে এ খাদ্য সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় সিটি হলের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের উদ্যোগে শিলা অলিভার প্লাজায় এ কর্মসূচি শুরু হয়। এ সময় সিটি কাউন্সিলের সভাপতি অ্যারন রেনল্ডফ, কাউন্সিলওম্যান মারিয়া লাকা, আটলান্টিক সিটির স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
থ্যাঙ্কসগিভিংয়ের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং কমিউনিটির অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির আওতায় আটলান্টিক সিটির বিপুলসংখ্যক বাসিন্দার মধ্যে টার্কি ও অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com