নিউইয়র্ক, ২৬ নভেম্বর : যুক্তরাষ্ট্রে বসবাসরত হবিগঞ্জের ঐতিহ্যবাহী বৃন্দাবন সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘বৃন্দাবন সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক’-এর এক যুগ পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার আয়োজন করা হয়েছে থ্যাঙ্কসগিভিং ফ্যামিলি নাইট ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজ সন্ধ্যা ৬টায় নিউইয়র্কের গুলশান ট্যারেস, ৫৯-১৫, ৩৭ অ্যাভিনিউতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সপরিবারে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন এক যুগ পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী কুটি ও সদস্যসচিব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।
অনুষ্ঠানে ‘আলোকবর্তিকার উত্তরসূরি’ শীর্ষক একটি স্মরণিকা প্রকাশিত হবে। স্মরণিকা প্রকাশনা কমিটির আহ্বায়ক মো. ফজলুর রহমান চৌধুরী ও সদস্যসচিব মিয়া মোহাম্মদ আছকিরের তত্ত্বাবধানে প্রকাশিত স্মরণিকায় কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক লেখা, কবিতা ও নানা সৃজনশীল রচনা স্থান পেয়েছে। স্মরণিকাটি প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতি, অভিজ্ঞতা ও কলেজজীবনের নানা অধ্যায়কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে পারস্পরিক সৌহার্দ্য, স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দ-আড্ডার মধ্য দিয়ে এক যুগের পথচলা উদযাপন করবেন প্রাক্তন শিক্ষার্থীরা। সবশেষে থাকবে নৈশভোজ।