ডেট্রয়েট, ২৬ নভেম্বর: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে আই-৭৫ (I-75) মহাসড়কের দক্ষিণগামী লেনে গাড়ি দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে বিকল হয়ে যাওয়া গাড়ি নিয়ে রাস্তার পাশে টো ট্রাকের অপেক্ষায় থাকার সময় অন্য একটি গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়।
মিশিগান স্টেট পুলিশ (এমএসপি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) দেওয়া এক পোস্টে জানায়, ভোর পৌনে চারটার দিকে ডেট্রয়েটের মিশিগান অ্যাভিনিউয়ের কাছে আই-৭৫ মহাসড়কের দক্ষিণগামী লেনে দুটি গাড়ির সংঘর্ষের খবর পেয়ে তাদের মেট্রো সাউথ পোস্টের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ জানায়, ২৯ বছর বয়সী ওই নারী তাঁর বিকল হয়ে যাওয়া গাড়িটি নিয়ে মহাসড়কের ডান পাশের শোল্ডারে দাঁড়িয়ে টো ট্রাকের অপেক্ষা করছিলেন। এ সময় ২৪ বছর বয়সী এক ব্যক্তির চালানো অন্য একটি গাড়ি এসে তাঁকে ও তাঁর গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ওই নারী গুরুতর আহত হন এবং পরে মারা যান। দুর্ঘটনায় গাড়িচালকও গুরুতর আহত হন। তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িচালক শারীরিক বা মানসিকভাবে স্বাভাবিক অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মদ্যপান কিংবা অন্য কোনো কারণে তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন।
পুলিশের পোস্টে আরও বলা হয়, “থ্যাঙ্কসগিভিং ছুটির মৌসুম শুরু হয়েছে। গাড়ি চালানোর সময় আপনার নেওয়া সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি হতে পারে—এ কথা চালকদের স্মরণ করিয়ে দিতে চাই। অনুগ্রহ করে নেশামুক্ত অবস্থায় গাড়ি চালান, সতর্ক থাকুন এবং রাস্তার পাশে বিকল হয়ে পড়ে থাকা কোনো গাড়ির কাছাকাছি পৌঁছালে সতর্কতার সঙ্গে পাশ কাটিয়ে যান।” মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের তথ্য অনুযায়ী, ২৪ নভেম্বর পর্যন্ত চলতি বছরে মিশিগানের সড়কগুলোতে ৯১০ জন প্রাণ হারিয়েছেন।
Source & Photo: http://detroitnews.com