স্টার্লিং হাইটসে পুলিশের গুলিতে আহত এক ব্যক্তি

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৩:১৯:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৩:১৯:১৯ অপরাহ্ন
স্টার্লিং হাইটস, ২৬ নভেম্বর: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের স্টার্লিং হাইটসে পুলিশের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ছুরি হাতে এক ব্যক্তির উপস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের এক কর্মকর্তা তাঁকে লক্ষ্য করে গুলি চালান। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।
পুলিশের তথ্য অনুযায়ী, ভোর ৩টা ১১ মিনিটের দিকে ব্রেন্টউড ড্রাইভের ৪০০০০ ব্লকে ছুরি হাতে এক ব্যক্তির উপস্থিতির খবর পেয়ে স্টার্লিং হাইটস পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। জরুরি নিয়ন্ত্রণকক্ষে আসা তথ্য অনুযায়ী, সেখানে এক ব্যক্তি পায়ে ছুরিকাঘাতে আহত হয়েছিলেন।
গুলিবর্ষণের ঠিক আগে কী ঘটেছিল, সে বিষয়ে স্টার্লিং হাইটস পুলিশ বিস্তারিত জানায়নি। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছানোর পর এক পুলিশ কর্মকর্তা ওই ব্যক্তির মুখোমুখি হন। একপর্যায়ে ওই কর্মকর্তা নিজের আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালালে ব্যক্তিটি আহত হন।
আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য কোরওয়েল হেলথ বিউমন্ট হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটির তদন্তভার ম্যাকম্ব কাউন্টি শেরিফ অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, পুলিশের গুলিবর্ষণের ঘটনায় নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
ম্যাকম্ব কাউন্টি শেরিফ অফিস বৃহস্পতিবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছে, এ বিষয়ে আপাতত নতুন কোনো তথ্য দেওয়ার নেই। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com