অটোয়া, ২৮ নভেম্বর : কানাডার সুপ্রিম কোর্ট শুক্রবার কুইবেকের সেই আইন বহাল রেখেছেন, যার আওতায় সরকারি কর্মচারীদের কর্মক্ষেত্রে ধর্মীয় পোষাক ও প্রতীক পরিধান নিষিদ্ধ করা হয়েছে। আদালতের এ সিদ্ধান্তে নাগরিক স্বাধীনতা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন হতাশ হয়েছে। তাদের মতে, আইনটি বৈষম্যমূলক এবং এর মাধ্যমে বিশেষভাবে মুসলিম নারীদের লক্ষ্যবস্তু করা হয়েছে। রয়টার্সের বরাতে দ্য ডেট্রয়েট নিউজ এ খবর জানিয়েছে।
এই রায় কুইবেকের সার্বভৌমত্বপন্থী সরকারের জন্য একটি রাজনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে কানাডার ঐক্য ধরে রাখতে প্রধানমন্ত্রী মার্ক কার্নির প্রচেষ্টায় নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে এটি। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধ এবং কানাডার ভূখণ্ড দখলের হুমকির মতো পরিস্থিতিতে দেশটির অভ্যন্তরীণ ঐক্যের প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কুইবেকের তৎকালীন সরকার ২০১৯ সালে ‘বিল ২১’ (Bill 21) পাস করে। সরকারের যুক্তি ছিল, প্রদেশে ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে আইনটি প্রয়োজনীয়। তাদের বক্তব্য, ফরাসিভাষী সংখ্যাগরিষ্ঠ এই প্রদেশে সরকারি কর্মচারীদের কাছ থেকে সেবা গ্রহণের সময় নাগরিকদের অধিকার রয়েছে ধর্মীয় প্রতীকবিহীন একটি নিরপেক্ষ পরিবেশ পাওয়ার।
কানাডার সর্বোচ্চ আদালত রায়ে ‘বিল ২১’-এর বৈধতা বহাল রাখেন। আদালত বলেন, আইনটি ‘একটি মুক্ত ও গণতান্ত্রিক সমাজে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা (Laïcité) নিশ্চিত করার ক্ষেত্রে কুইবেকের বৈধ ও ঐতিহাসিক অঙ্গীকারের’ ভিত্তিতে প্রণীত হয়েছে।
তবে আদালত একই সঙ্গে উল্লেখ করেছেন, আইনটির একটি ধারা কুইবেকের ন্যাশনাল অ্যাসেম্বলির এমন সদস্যদের অধিকার ক্ষুণ্ণ করে, যাঁদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মুখ ঢেকে রাখা বাধ্যতামূলক।
Source & Photo: http://detroitnews.com