শুক্রবার, ২৭ নভেম্বর, বার্মিংহামে প্রাণঘাতী গুলির ঘটনার পর ঘটনাস্থলে একটি মরদেহ ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা/Summer Ballentine, The Detroit News
বার্মিংহাম, ২৮ নভেম্বর : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বার্মিংহাম শহরের কেন্দ্রস্থলের কাছে শুক্রবার গুলি করে হত্যার ঘটনায় এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বার্মিংহাম পুলিশ জানিয়েছে, ফার্নডেলের ২১ বছর বয়সী এক যুবককে এ হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ইনকস্টারের ২০ বছর বয়সী এক যুবককে হ্যান্ডগান দিয়ে গুলি করেন। শুক্রবার সকাল ১১টার দিকে ওল্ড উডওয়ার্ড এলাকার ৬০০ ব্লকে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটে।
পুলিশের শুক্রবার বিকেলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুলির ঘটনায় ওই ২০ বছর বয়সী যুবক নিহত হন। এ সময় কাছের একটি দোকানের ভেতরে থাকা এক নারীও সামান্য আহত হন।
ঘটনাস্থল থেকে একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ও সন্দেহভাজন ব্যক্তি আগে থেকেই পরস্পরের পরিচিত ছিলেন। তবে নিহতের পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশের বিবৃতিতে বলা হয়, নিহতের পরিবারের প্রতি শ্রদ্ধা ও তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় আপাতত তাঁর পরিচয় প্রকাশ করা হচ্ছে না। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে পুলিশ বিভাগ।
তদন্ত শেষ হলে এ-সংক্রান্ত তথ্য ও প্রমাণাদি ওকল্যান্ড কাউন্টি প্রসিকিউটর অফিসে পাঠানো হবে। সেখান থেকে সেগুলো পর্যালোচনা করে সন্দেহভাজনের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বর্তমানে জননিরাপত্তার জন্য কোনো ঝুঁকি নেই।
Source & Photo: http://detroitnews.com