মাধবপুরে পিকআপভ‍্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত 

আপলোড সময় : ২৩-০৬-২০২৩ ০১:০২:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৬-২০২৩ ০১:০২:৩৯ অপরাহ্ন
মাধবপুর, (হবিগঞ্জ) ২৩ জুন : ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর সদরে পিকআপভ‍্যানের ধাক্কায় অটোরিকশা আরোহী রফিকুল ইসলাম (৭০) নিহত হয়েছেন। তিনি উপজেলার মীরনগর গ্রামের বাসিন্দা। শুক্রবার রাত ৭টায়  এঘটনা ঘটে।
মীরনগর গ্রাম থেকে একটি বেটারী চালিত অটোরিকশা যোগে পরিবারের আরো তিন জনসহ মাধবপুর উপজেলা সদরে আসার পথে পিছন থেকে একটি পিকআপ ধাক্কা দিলে রফিকুল ইসলাম ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় ঢাকা নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভুইয়া সত‍্যতা নিশ্চিত  করেছেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com