গ্র্যান্ড হ্যাভেন হাসপাতালের বাইরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

আপলোড সময় : ১০-০৭-২০২৩ ১২:২৮:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৩ ১২:২৮:৪১ পূর্বাহ্ন
গ্র্যান্ড হ্যাভেন, ১০ জুলাই : রোববার ভোরে ট্রিনিটি গ্র্যান্ড হ্যাভেন হাসপাতালের বাইরে আত্মহত্যার চেষ্টাকারী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ। গ্র্যান্ড হ্যাভেন ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির দুই কর্মকর্তা ভোর সাড়ে চারটার দিকে হাসপাতালের পার্কিংয়ে রাইফেল সজ্জিত এক ব্যক্তিকে দেখতে পান। ডিপার্টমেন্ট জানিয়েছে, গ্র্যান্ড হ্যাভেনের বাসিন্দা ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি হস্তক্ষেপ করতে গিয়ে কর্মকর্তাদের গুলিতে নিহত হন। ওই কর্মকর্তাদের বেতনসহ প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে মিশিগান রাজ্য পুলিশ। গ্র্যান্ড হ্যাভেন পাবলিক সেফটির পরিচালক জেফ হক বলেন, 'নিহতদের পরিবার এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবার প্রতি আমাদের সমবেদনা।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com