একদিন পিছিয়ে আওয়ামী লীগেরও ২৮ জুলাই সমাবেশ

আপলোড সময় : ২৬-০৭-২০২৩ ০৬:৫২:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৩ ০৬:৫২:৫৮ অপরাহ্ন
ঢাকা, ২৬ জুলাই : বিএনপিকে অনুসরণ করে ২৭ জুলাইয়ের নির্ধারিত সমাবেশ একদিন পিছিয়ে ২৮ জুলাই করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগও। শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৩টায় আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে তাদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।
বুধবার (২৬ জুলাই) রাত সোয়া ৯টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘পুরাতন বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করার অনুমতি পেয়েছে দলের তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। কিন্তু এই মাঠে সমাবেশ করতে হলে মঞ্চ তৈরিসহ প্রাসঙ্গিক প্রস্তুতির জন্য দুদিন সময়ের প্রয়োজন। এজন্য সমাবেশটি পিছিয়ে শুক্রবার নির্ধারণ করা হয়েছে। বেলা আড়াইটায় এই সমাবেশ হবে।’ এই সমাবেশে অংশ নেওয়ার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com