বিএনপিকে  নতুন করে আবেদন করতে হবে : ডিএমপি কমিশনার

আপলোড সময় : ২৬-০৭-২০২৩ ০৭:০১:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৩ ০৭:০১:৪০ অপরাহ্ন
ঢাকা, ২৬ জুলাই : নয়াপল্টন, সোহরাওয়ার্দী বা গোলাপবাগ যেখানেই মহাসমাবেশ করুক, বিএনপিকে নতুন করে অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।বুধবার (২৬ জুলাই) রাতে তিনি এমন তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ডিএমপির অনুমোদন ছাড়া কোথাও সমাবেশ করা যাবে না। তবে ছুটির দিনেও চ্যালেঞ্জ থাকতে পারে। তাছাড়া মহররমের একটি বিষয় রয়েছে। তাই পরিবেশ-পরিস্থিতি বুঝে আবেদনের পর সিদ্ধান্ত জানানো হবে। এরআগে, পল্টনের সড়ক এবং সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছিল বিএনপি। তবে ডিএমপির পক্ষ থেকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার জন্য বিএনপিকে পরামর্শ দেয়া হয়। দিনভর নাটকীয়তা শেষে রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার পল্টনে সমাবেশের ঘোষণা দেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com