ডেট্রয়েটে ছুরিকাঘাতে কিশোর খুন

আপলোড সময় : ২৬-০৭-২০২৩ ০৭:৪৫:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৩ ০৭:৪৫:০৬ অপরাহ্ন
ডেট্রয়েট, ২৬ জুলাই : শহরের পশ্চিম পাশে ১৪ বছর বয়সী এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার তদন্ত করছে ডেট্রয়েট পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৯টার পর বার্গেস ও থ্যাচার সড়কের কাছে এ ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গ্র্যান্ড রিভার অ্যাভিনিউ ও লাহসের রোড থেকে আধা মাইল উত্তরে ওইস্থানে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির সঙ্গে ঝগড়ার সময় ওই কিশোরকে ছুরিকাঘাত করা হয়। পুলিশ জানিয়েছে, ওই কিশোরকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিস্তারিত প্রকাশ করা হয়নি। অজ্ঞাত পরিচয় সন্দেহভাজন এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com