আমরা কাউকে রাস্তা আটকাতে দেব না : ডিএমপি কমিশনার

আপলোড সময় : ২৮-০৭-২০২৩ ০১:৪০:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৩ ০১:৪০:৩২ অপরাহ্ন
ঢাকা, ২৮ জুলাই : রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে রাস্তা আটকাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। শুক্রবার (২৮ জুলাই) রাতে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, আমরা কাউকে রাস্তা আটকাতে দেব না। যদি কেউ আটকায় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে শনিবার (২৮ জুলাই) অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি। নয়াপল্টনে মহাসমাবেশ থেকে এ ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির কর্মসূচি ঘোষণার পর ঢাকার প্রবেশ মুখে সমাবেশের ডাক দিয়েছে যুবলীগ ও  ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। শনিবার সকাল থেকেই রাজধানীর সব প্রবেশ মুখে শান্তি সমাবেশ করবে  আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com