মাধবপুরে স্ত্রী আত্মহত্যা প্ররোচনা মামলায় স্বামী গ্রেফতার

আপলোড সময় : ২৭-০৮-২০২৩ ০১:৩৮:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৩ ০১:৩৮:৪৪ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) ২৭ আগস্ট : মাধবপুর উপজেলার জগদীশপুুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এক সন্তানের জননী মিনারা বেগম (২৬) আত্মহত্যার প্ররোচনা মামলার আসামী স্বামী রফিকুল ইসলাম (২৯)  কে গ্রেফতার করেছে পুলিশ।
এসআই দ্বীন মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ রোববার দুপুরে  উপজেলার  বহরা ইউনিয়নের দূর্লভপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের শামসুল ইসলামের ছেলে। গত ১৮আগষ্ট দিবাগত রাতে  মিনারা বেগম স্বামীর স্বামীর নানা নির্যাতনে অতিষ্ট হয়ে তার বাবার বাড়ি রসুলপুরে গলায় ফাস দিয়ে আত্মহত্যা  করে। মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, মিনারার ভাই  ফরাশ উদ্দিন গত ২১আগষ্ট  স্বামীর বিরুদ্ধে বোনের আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com