মেয়ের মা হতে চান দোলন

আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০৩:২৮:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০২-২০২৩ ০৩:২৮:২৬ পূর্বাহ্ন
কলকাতা, ০৩ ফেব্রুয়ারি : দোলন রায় এবং দীপঙ্কর দে টলিপাড়ার অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব তাঁরা। বয়সটা তাঁদের কাছে সংখ্যা মাত্র। যত বয়স বাড়ছে তত তাঁদের প্রেম আরও রঙিন হচ্ছে। ২০২০’র জানুয়ারি মাসে আইনি মতে বিয়ে করেন দীপঙ্কর দে  আর দোলন রায় । ২৬ বছরের ফারাক রয়েছে তাঁদের মধ্যে। ২২ বছর লিভইনে থাকার পর দীপঙ্কর দেকে বিয়ে করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। কিন্তু এত বছর একসঙ্গে থাকার পর কিছু কি না পাওয়া রয়ে গিয়েছে? এক টক শো-তে জীবনের আক্ষেপ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। উল্লেখ্য, শাশ্বত চট্টোপাধ্যায়ের  ‘অপুর সংসার’-এ  তিনি জানিয়েছেন, তাঁর সন্তানের খুব ইচ্ছে। বিশেষ করে একটি মেয়ের মা হওয়ার স্বপ্ন রয়েছে তাঁর।
কিন্তু বয়স হয়ে গিয়েছে এখন। জীবনে সব ইচ্ছে, সব আশা সহজেই যে পূর্ণ হবে তা নয়। তাঁর কথায়, একটা মেয়ে থাকলে ভালো হতো। আসলে নিজের মনের কথা কারোর সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য পেতেন। আর তাই তাঁর এই আবদার বা শখ বা ইচ্ছে। অনুষ্ঠানে অভিনেত্রীর কথায় দীপঙ্করকে চুপ থাকতে দেখা গিয়েছে। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে এমনটাই। তিনিও সেদিন উপস্থিত ছিলেন সেখানে। যখন ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে সস্ত্রীক দীপঙ্কর হাজির হয়েছেন, তখন জানা গিয়েছে বয়স বাড়লেও পছন্দের তেলেভাজা তাঁর সঙ্গী। ডায়েটের ‘ড’ও মানেন না অভিনেতা। তবে তাঁদের বিয়ে নেতিবাচকদের কটাক্ষের মুখোমুখি হয়েছে।
তাঁদের মধ্যেকার বয়সের ফারাক নিয়ে কথা বলেছেন অনেকেই। কিন্তু সেই সমস্ত কিছুকে তোয়াক্কা করেননি তাঁরা। একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছেন দু’জনে। জীবনে কিছু পেয়েছেন আর কিছু আশা অসম্পূর্ণ থেকে গিয়েছে। সব সময় আমরা যা চাই, তা হয় না। ঠিক সেরকমই দু’জনের জীবনে প্রেম-ভালোবাসা ভরপুর থাকলেও, একটা না পাওয়া রয়ে গিয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস/ প্রথম কলকাতা

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com