কালি শংকর দেবের শ্বাশুড়ি প্রয়াত

আপলোড সময় : ১৩-১১-২০২৩ ০২:০৫:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৩ ০২:০৫:০৬ পূর্বাহ্ন
ডেট্রয়েট, ১৩ নভেম্বর : মিশিগানের কমিউনিটি ব্যক্তিত্ব কালি শংকর দেবের শ্বাশুড়ি শ্রীমতি বেলা রায় মারা গেছেন। গত ১০ নভেম্বর শুক্রবার ডেট্রয়েট শহরস্থ বাসভবনে হৃদযন্ত্রের  ক্রিয়া বন্ধ হয়ে পরলোগমন করেছেন তিনি। এ সময় তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াতের ফিউনারেল আজ সকাল ১১ টায় হ্যামট্রাম্যাক শহরের ১২৯২৪, জোসেফ জ্যোসেফ ক্যাম্পু এভিনিউস্থ রহমান ফিউনারেল হোমে অনুষ্ঠিত হবে। পরে ডেভিসন  মার্সি সেন্টারে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তিনি একজন নরম মনের মানুষ ছিলেন। উল্লেখ্য, শ্রীমতি বেলা রায় হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকার বিক্রমাদিত্য রায়ের মা। 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com