মিশিগানে উদযাপিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস

আপলোড সময় : ১৫-১১-২০২৩ ১০:৫৩:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৩ ১০:৫৩:৫৭ পূর্বাহ্ন
ওয়ারেন, ১৫ নভেম্বর : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনে কর্মসূচী গ্রহণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান। এ উপলক্ষে গেল রোববার অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপনে আলোচনা সভাসহ থাকছে নানা আয়োজন। ১৯ নভেম্বর রোববার বিকেল ৪টায় অ্যাসোসিয়েনের নিজস্ব কার্যালয়ে এসব কর্মসূচি পালিত হবে বলে জানান তারা। মিশিগানে বসবাসকারী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ ছাত্রছাত্রীদের এই ঠিকানায় 28157 Dequindre, Madison Heights উপস্থিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সভাপতি সৈদয় মঈন দিপু ও সাধারণ সম্পাদক মো.লুৎফুর রহমান।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com