ডেট্রয়েটে বাড়িতে আগুন, ৭২ বছর বয়সী ব্যক্তি হাসপাতালে ভর্তি 

আপলোড সময় : ২৫-১১-২০২৩ ০২:৫১:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৩ ০২:৫১:০৯ অপরাহ্ন
ডেট্রয়েট, ২৫ নভেম্বর : শুক্রবার ভোরে শহরের পূর্ব দিকে একটি বাড়িতে আগুন লাগার কারণে ধোঁয়ায় আক্রান্ত ৭২ বছর বয়সী এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ডেট্রয়েট ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র জেমস হ্যারিস জানান, সকাল সোয়া ৮টার দিকে ম্যাকক্লেলান স্ট্রিটের একটি বাড়িতে আগুন লাগার খবর পায় ডেট্রয়েট ফায়ার ডিপার্টমেন্ট। হ্যারিস বলেন, আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে। তদন্তকারীরা এখনও আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন। হ্যারিস বলেন, ওই ব্যক্তিকে বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হ্যারিস বলেন, 'ডেট্রয়েট ফায়ার ডিপার্টমেন্টের নারী ও পুরুষরা  দারুণ কাজ করেছে। দ্রুত সাড়া দেওয়া একটি ভাল কাজ।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com