হবিগঞ্জে অনুর্ধ-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

আপলোড সময় : ১৯-১২-২০২৩ ১২:৪১:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১২-২০২৩ ১২:৪১:২৭ অপরাহ্ন
হবিগঞ্জ, ১৯ ডিসেম্বর :  হবিগঞ্জে ইয়ং টাইগার অনুর্ধ-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা (সিলেট অঞ্চল) উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কামরুন নাহার শেফা। 
জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক মঈনউদ্দিন তালুকদার সাচ্চু, যুগ্ম- সাধারন সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজ ও কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী শাহেদ।
উদ্বোধনী খেলায় জয়লাভ করেছে সিলেট জেলা। তারা ৪ উইকেটে স্বাগতিক হবিগঞ্জ জেলাকে পরাজিত করে। টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে হবিগঞ্জ জেলা ৩৬.৫ ওভারে ৬৬ রান করে অল আউট হয়ে যায়। জবাবে সিলেট জেলা ২৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যেপৌছায়।
টিসিবির উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির ব্যবস্থাপনা আয়োজিত এই এই ভেন্যুতে অংশগ্রহণকারী অপর দুই জেলা হল সুনামগঞ্জ ও মৌলভীবাজার।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com