নতুন ভোর

আপলোড সময় : ০১-০১-২০২৪ ০৫:২৩:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০১-২০২৪ ০৫:২৩:৪২ অপরাহ্ন
-ফাতেমা বেগম হোসেন

কী সুন্দর স্নিগ্ধ ভোর!
ফুলে ফুলে সজ্জিত শহরের প্রতিটি ঘর, 
তরুণীরা ফুল সাজে আনন্দে মেতেছে,
এসেছে নতুন বছর।
বস্তির মেয়েটির চোখ দুটোতে-
নেই সেই আনন্দ,
পুরাতন বছরের মতো নতুন বছরও 
তার কাছে একইরকম,
প্রতিদিনের মতো আজও সে 
ফুল বিক্রি করতে যাবে, 
দিন শেষে ফুল বিক্রির টাকা দিয়ে 
চাল আর ডাল কিনে আনবে, 
এভাবেই কাটবে জীবন।
তবু এর মাঝেই সে আনন্দ খুঁজে নেবে।
নতুন বছর কারও জন্য সুখকর, 
আর কারও জন্য 
কঠিন জীবন সংগ্রামের 
আরেকটি নতুন দিন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com