প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন যারা

আপলোড সময় : ১১-০১-২০২৪ ০১:১৪:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০১-২০২৪ ০১:১৪:৪৪ অপরাহ্ন
ঢাকা,  ১১ জানুয়ারি : নতুন মন্ত্রিসভা গঠনের পর এবার প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টা নিয়োগ দিয়েছে সরকার। তাদের মধ্যে এই পদে নতুন একজন নিয়োগ দেওয়া হয়েছে। আর বাকিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গত মেয়াদেও উপদেষ্টা পদে নিয়োজিত ছিলেন।
উপদেষ্টা পদে নিয়োগপ্রাপ্তরা হলেন- কামাল আব্দুল নাসের চৌধুরী (নতুন), সালমান এফ রহমান, তারেক আহমেদ সিদ্দিকী, মশিউর রহমান, তৌফিক ইলাহী চৌধুরী ও গওহর রিজভী।
এদিকে, বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথবাক্য পাঠ করান। এরপর প্রথম ধাপে ২৫ জন মন্ত্রী এবং দ্বিতীয় ধাপে ১১ জন প্রতিমন্ত্রী শপথবাক্য পাঠ করেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com